চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের এই আগাম টিকিট বিক্রি ১২ আগস্ট পর্যন্ত চলবে।

টিকিট পেতে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ।

সকাল আটটা থেকে কমলাপুরে রেলস্টেশনের ২৬টি কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। ২৬টির মধ্যে নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার সংরক্ষিত।

Banglabid

রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা ছাড়াও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদের টিকিট দেওয়া হচ্ছে। আজ দেয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট দেওয়া হবে ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের আগাম টিকিট।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।

সাধারণ সময়ে রেলে যাত্রী ধারণ ক্ষমতা প্রতিদিন ২ লাখ ৬০ হাজার। তবে ঈদ উপলক্ষে তিন লাখ যাত্রী চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের সময় নয় জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

Reneta

এসব বিশেষ ট্রেনের মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে, রাজশাহী স্পেশাল চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে, দিনাজপুর স্পেশাল চলবে দিনাজপুর-ঢাকা-দিনাজপুর, লালমণি স্পেশাল চলবে ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে, খুলনা এক্সপ্রেস চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে। এ ছাড়া শোলাকিয়া স্পেশাল-১ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১ হাজার ৪০২টি কোচ চলাচল করবে এবং ২২৯টি লোকোমোটিভ ব্যবহার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহাট্রেনের টিকিটলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালকে জিতিয়ে নেতা বেল

পরবর্তী

বঙ্গবন্ধু মেডিকেলে শহিদুল আলম

পরবর্তী
শহীদুল আলম

বঙ্গবন্ধু মেডিকেলে শহিদুল আলম

পাকিস্তান সিরিজে অনিশ্চিত কামিন্স

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT