অদ্ভুতুড়ে

ট্রাম্প সেজে ‘ইটালিয়ান জব’

ট্রাম্প সেজে ‘ইটালিয়ান জব’

ইতালিতে ট্রাম্পের মুখোশ পড়ে ব্যাংকের বুথে ডাকাতি করেছে দুই ভাই। অনেকগুলো বুথে ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির সময় তারা ট্রাম্পের মুখোশ পড়েছিল বলে পুলিশের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ২৬ এবং ২০ বছর বয়সী দুই ভাই ইতালির তুরিন শহরে ব্যাংকের বুথে ডাকাতির করার লক্ষ্য ঠিক করে। তারা ‘দি জ্যাকল’ সিনেমা দেখে প্রভাবিত হয়ে ছদ্মবেশ ধারণের সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে তারা বেছে নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

সিসি টিভির ফুটেজে এক ভাইকে ব্যাংকের বারান্দায় ট্রাম্পের মুখোশ পড়ে পায়চারি করতে দেখা যায়। পরে সে সেখানে বিস্ফোরণ ঘটায় এবং বুথের একটি কোণায় আশ্রয় নেয়।

পুলিশ দুই ভাইকে গ্রেপ্তারের পাশাপশি ট্রাম্পের দুটি মুখোশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে।

ব্যাংক ডাকাতি
ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম
বিষয়:ইতালি ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…