চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাইদের বাসায় বোমা তৈরির সরঞ্জাম, ট্রাম্পের উদ্দেশ্যে লেখা নোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
আকাইদ

‘ট্রাম্প, তুমি তোমার রাষ্ট্রকে রক্ষা করতে ব্যর্থ হয়েছো’ ফেসবুকে এই বার্তা দিয়েছেন আইএস অনুপ্রাণিত বাংলাদেশি আকাইদ উল্লাহ। মার্কিন কোর্টে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ম্যানহাটন বাস টার্মিনালে পাইপ বোমা বিষ্ফোরণের আগেই সে এই বার্তা দেয়।

আটক হওয়া সন্দেহভাজন বোমা বিষ্ফোরণকারী আকাইদ উল্লাহর শরীরে তার ও পাইপ বোমা জড়ানো ছিলো। ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পোর্ট অথরিটির কাছেই দুটি সাবওয়ের মাঝখানে অসাবধানতাবশত আগেই বিষ্ফোরণ হয়ে যায় বিষ্ফোরকটি।

এতে গুরুতর আহত হয় উল্লাহ নিজেও। অন্য আরো তিনজন হালকা আহত হয়। এই হামলার আগেই ফেসবুকে আইএসের সঙ্গে মৈত্রীতার চিহ্ন রেখে স্ট্যাটাস দেয় আকাইদ। হামলার দিন সকালে ফেসবুকে এই স্ট্যাটাস দেয় সে।

ফেসবুক পেজে আকাইদ আরো একটি বিবৃতি দেয় যে, সে বিশ্বাস করে ইসলামিক স্টেটের সমর্থক ও সদস্যরা নিশ্চয়ই বিশ্বাস করবে যে সে আইএসের নামেই এই হামলা করছে।

আকাইদ উল্লাহর বাসা থেকে উদ্ধার করা তার নামের পাসপোর্টেও হাতে লেখা নোটে দেখা যায়, ও আমেরিকা, তোমার রাগেই মৃত্যুবরণ করো।

আকাইদের বহন করা পাইপ বোমা ডিভাইসটির কিছু অংশ বিষ্ফোরিত হওয়ায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। যদিও এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি, তারপরও এটাকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখা হচ্ছে।

Reneta

পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আকাইদকে। সেগুলো হলো, সন্ত্রাসী সংগঠনগুলোকে সরঞ্জাম সরবরাহ, ব্যাপক ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার, জনবহুল এলাকায় বোমা হামলা, বোমা বিষ্ফোরণে সম্পদের ক্ষতি ও ধ্বংসাত্বক ডিভাইস ব্যবহার।

ক্রিসমাস ট্রির লাইট, তার ও নয় ভোল্টের ব্যাটারি দিয়ে বোমাটি বানায় আকাইদ। এরপর সেটাতে মেটালের স্ক্রু ব্যবহার করে, ফলে আরো বেশি ক্সতি করতে সক্ষম হয়ে উঠে বোমাটি। এরপর জিপ দিয়ে সেটা শরীরের সঙ্গে ভালোমতো আটকে নেয়।

প্রাথমিক তদন্তে আকাইদ আরো জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও অন্যান্য জায়গায় এবং যুক্তরাষ্ট্রের ভেতরে মার্কিন সরকারের নীতির কারণে এমন হামলা ঘটিয়েছে সে।

হামলার অনেকগুলো কারণের একটি ছিলো, যত বেশি সম্ভব মানুষকে সন্ত্রাসবাদের শিকার করা। বেশি মানুষকে আক্রমণ করার লক্ষ্য নিয়েই কর্মদিবসে এই হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

মার্কিন ফেডারেল প্রসিকিউটররা জানান, ২০১৪ সালের দিকে ভুল পথে হাঁটা শুরু করে আকাইদ। অনলাইনে আইএসের ভিডিও দেখা শুরু করে সে। সেখানেই একটি ভিডিও সে পায় যেখানে বলা হয়, যদি আইএসের সমর্থকরা হামলা চালানোর জন্য অনেক দূরে যেতে সমর্থ না হয় তাহলে তারা তাদের মাতৃভূমিতেই হামলা চালাতে পারে। একবছর আগে কিভাবে আইইডি(সহজে বিষ্ফোরিত হবে এমন ডিভাইস) বানাতে হয় সেটা গবেষণা করা শুরু করে আকাইদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাইদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT