চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প এবং একটি কালো এটাচি কেস

সঞ্জয় দে সঞ্জয় দে
১২:৩৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
মতামত
A A

সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে: আর মাত্র ক’দিন পরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রা¤প। সে-নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। ট্রাম্পের বিদেশনীতি কি হবে, অর্থনীতির ক্ষেত্রে নতুন কোনো চমক আনবেন কিনা, অভিবাসী সংক্রান্ত বিষয়ে কোনো হার্ড লাইনে যাবেন কিনা এমন হাজারতর প্রশ্ন ঝুলে রয়েছে। তবে এ সকল কিছুর সাথে সমালোচকরা কথা বলছেন একটি কালো এটাচি কেসের ভবিষ্যত নিয়েও। কি আছে ওই এটাচি কেসে এবং এটি নিয়ে তাঁদের এতো শঙ্কা কেন সে নিয়ে কিছু আলোচনা করা যাক।

অনেকেই নিশ্চয়ই খেয়াল করেছেন আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে যখন অন্যত্র যান, তখন সর্বদাই একজন মেরিন সেনা তার অনুগামী হয় দু-হাতে দুটি এটাচি কেসসহ। না, গুরুত্বপূর্ণ কোনো দলিলাদি থাকে না তাতে, বরং থাকে আমেরিকার কর্তৃত্বে¡ থাকা প্রায় তিন হাজার পারমাণবিক বোমা সক্রিয় করবার চাবিকাঠি। এ-তে থাকে মূলত চারটি বস্তু একটি বই, যাতে পারমাণবিক আক্রমণের পন্থাসমুহ লিপিবদ্ধ থাকে; একটি কার্ড, যাতে আছে পারমাণবিক আক্রমণের নির্দেশ দেবার জন্যে গোপন কিছু কোড, আছে আপদকালীন সময়ে প্রেসিডেন্টের ব্যবহারের জন্যে প্রস্তুত কয়েকটি গোপন বাঙ্কারের ঠিকানা আর আছে দুর্যোগের সময়ে ব্যবহারের জন্যে একটি অতি সুরক্ষিত এবং গোপন ব্রডকাস্ট সিস্টেম। এই চারটে বস্তুর মাঝে ওই যে পারমাণবিক আক্রমণের কোড-সম্বলিত কার্ড, মূলত ওটি নিয়েই সকলের দুশ্চিন্তা। ব্যাপারটি আরেকটু ভাঙিয়ে বলি।

নির্বাচনে জয়ের দু’দিন পর ওবামার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে নীতি-নির্ধারকেরা শঙ্কিত হয়ে পড়েছিলেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার-সংক্রান্ত নীতিমালা নিয়ে। এ এমন এক ভয়ানক অস্ত্র যেটি যুদ্ধবাজ, বিদ্রোহী কিংবা খ্যাপাটে কোনো সমরনেতার হাতে পড়লে আরেকটি বিশ্বযুদ্ধের কারণ হতে পারে। তাই সে-সময়েই ঠিক করা হল, সামরিক বাহিনীর হাতে শুধু থাকবে পারমাণবিক বোমা নিক্ষেপ করার দায়িত্ব, কিন্তু সেই নিক্ষেপের চূড়ান্ত নির্দেশটি আসতে হবে প্রেসিডেন্টের কাছ থেকে। প্রেসিডেন্ট তার কাছে ওই এটাচি কেসে থাকা কার্ড থেকে গোপন কোডগুলো পড়ে নির্দেশ দিলে সামরিক বাহিনীর কেও বোমা নিক্ষেপের এন্তেজাম করবেন।

Banglabid

কিন্তু সমস্যা হল, আমেরিকা দেশটিতে প্রেসিডেন্টের সকল কর্মকাণ্ড একধরণের ‘চেক এন্ড বেলেন্সে’র’ হাতে বন্দি হলেও এই একটি ব্যাপারে প্রেসিডেন্ট কারও কাছে জবাবদিহি ছাড়াই একক সিধান্তে বোমা ছোঁড়বার নির্দেশ দিতে পারেন, এক্ষেত্রে বাকিদের কাজ কেবল প্রেসিডেন্টের হুকুম তামিল করা। আর ওই যে মেরিন সেনার সর্বত্র এটাচি কেস বহনের সংস্কৃতি, সেটি শুরু হয়েছিলো কেনেডির সময় থেকে। ষাটের দশকের সে-সময়ে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার নাকের ডগায় কিউবায় মিসাইল স্থাপন করেছে, এমতাবস্থায় কোনো আক্রমণের মুখে প্রেসিডেন্ট যাতে মাত্র পনের মিনিটের মাঝেই পারমাণবিক প্রতি-আক্রমণ চালাবার নির্দেশ দিতে পারেন, সে-জন্যে তখন থেকেই এই ব্যবস্থা।

তবে এ নিয়ে এতকাল কেও দুশ্চিন্তায় ভোগেননি। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর অনেকের কপালেই ভাঁজ পড়েছে। বিরোধী শিবির তো বটেই, এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেকেও এ নিয়ে শঙ্কায় ভুগছেন। তাঁদের কথা হল, ট্রাম্প স্পষ্টতই একজন বদমেজাজি, স্ববিরোধী এবং কূটনৈতিক জ্ঞানবিহীন মানুষ। যিনি কিনা সামান্য সমালোচনায় ক্রুদ্ধ হয়ে টুইটারে গালমন্দের ঝড় তোলেন, তিনি কোনো আগ্রাসী দেশ কিংবা রাষ্ট্রনেতার কর্মকাণ্ডের জবাবে আলোচনার টেবিলে না গিয়ে সোজা বোমা চালাবার নির্দেশ দিয়ে বসেন কিনা কে জানে!

সাংবাদিকরা এ-নিয়ে বেশ কয়েকবারই ট্রাম্পের কাছ থেকে একটি যুতসই উত্তর খুঁজেছেন, কিন্তু জবাবে তিনি যা বলেছেন তাতে ধোঁয়াশা কাটেনি। এই যেমন, একবার তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তিনি বোঝেন, তাই তিনি আলোচনার পথ উন্মুক্ত রেখে সর্বশেষ অস্ত্র হিসেবে এটি ব্যবহার করলেও করতে পারেন। আবার এই তিনি-ই অন্য সময়ে বলেছেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে আমেরিকার সক্ষমতা তিনি আরও বৃদ্ধি করবেন, যেটি হয়তো বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উসকে দিতে পারে।

Reneta

তাই প্রকৃতপক্ষে তিনি কী করবেন সে ব্যাপারে এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা হয়তো একটু দুরূহ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারি চিহ্নিতকারী মাসরুরুল হুদা সিরাজীর কথা মনে আছে?

পরবর্তী

সঙ্গীহীন ভক্তদের জন্য হাবিবের গান

পরবর্তী

সঙ্গীহীন ভক্তদের জন্য হাবিবের গান

মদের দোকানে নিয়মিত ক্রেতাদের তালিকা করার নির্দেশ

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT