সঙ্গী ছাড়া জীবন ছন্ন ছাড়া সেই অনুভূতি নিয়ে হাবিরের ‘তুমিহীনা’। নতুন বছরের প্রথম মিউজিক ভিডিও ‘তুমিহীনা’ গত ১৫ জানুয়ারি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ।
মিনার রহমানের কথা ও হাবিবের সুরে নতুন এ গানটি এরইমধ্যে গানপিপাসুদের তৃপ্তি দিয়েছে। ইউটিউবে লাখ শ্রোতা-দর্শক গানটি উপভোগ করেছেন।
অন্যদিকে বছরের শুরুতে গান উপহার দিয়ে ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন, আজও কাউকে খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের উৎসর্গ করলাম গানটি।
উল্লেখ্য, গতবছরে হাবিরের কণ্ঠে ‘মনের ঠিকানা’ ও বেপরোয়া মন এ দুটি গান বেশ প্রশংসিত হয়েছে।








