চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের স্বাস্থ্যনীতি নিয়ে সন্দিহান তার দলের সিনেটররাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ওবামাকেয়ারের বিকল্প খসড়া স্বাস্থ্যসেবা নীতিটি নিয়ে রিপাবলিকান সিনেটরদের মাঝে বেশ সংশয় দেখা যাচ্ছে। অথচ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সেটি পাস করেছেন তাদেরই দলের সদস্যরা।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাসের মধ্য দিয়ে ট্রাম্প সরকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা নীতি ‘ওবামাকেয়ার’ বাতিলের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে। তবে বাকি পথ যাওয়ার জন্য সিনেটে এতে বড় বড় বেশকিছু সংশোধন ও পরিমার্জন করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

রিপাবলিকান সিনেটরদের একজন তো স্পষ্টই জানিয়েছেন, নতুন স্বাস্থ্যনীতিটির চূড়ান্ত সংস্করণে পৌঁছানো ‘অসম্ভবের কাছাকাছি’ হবে। অন্যদিকে ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছেন, এই আইন লাখ লাখ আমেরিকানের কাছ থেকে স্বাস্থ্যবীমা সুবিধা কেড়ে নেবে এবং স্বাস্যসেবা সংক্রান্ত বিভিন্ন পণ্য ও সেবার দাম বেড়ে আকাশ ছুঁয়ে যাবে।

বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ২১৭-২১৩ ভোটের ব্যবধানে নতুন ‘অ্যামেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ পাস হয়। মাত্র একজন ডেমোক্র্যাট এতে সমর্থন দেননি বলে জানিয়েছে বিবিসি।

এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আইনগত বিজয় সূচিত হলো। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির একটি ছিল ওবামাকেয়ার বাতিল করা। সেই প্রতিশ্রুতি পূরণের অনেকটা কাছাকাছি চলে গেছেন তিনি।

তবে বেশ কয়েকজন রিপাবলিকান কংগ্রেসম্যান অবশ্য স্বীকার করেছেন, তারা না পড়েই নতুন স্বাস্থ্যনীতির পক্ষে ভোট দিয়েছেন। আর এ কারণে সিনেটে এটি পাস হওয়া নিয়ে আরও জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ: ওবামাকেয়ারডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টটেনহ্যামের হারে শিরোপার দুই কদম দূরে চেলসি

পরবর্তী

হাওরাঞ্চল জুড়ে চলছে খাদ্য সহায়তায় তৎপরতা, কিছু অনিয়মের অভিযোগ

পরবর্তী

হাওরাঞ্চল জুড়ে চলছে খাদ্য সহায়তায় তৎপরতা, কিছু অনিয়মের অভিযোগ

রোহিঙ্গা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কক্সবাজারে প্রধানমন্ত্রী

সর্বশেষ

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT