চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম ও বক্তব্য প্রশাসনের উত্তরাধিকারকে কলঙ্কিত করেছে বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার পদত্যাগ করেছেন।

গত ১২ জানুয়ারি তারিখ উল্লেখ করা ওই পদত্যাগপত্রটি অ্যালেক্স আজার কেবিনেট সেক্রেটারি বরাবর জমা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা ওই পদত্যগপত্রে আজার গত চার বছরে এইচএইচএসের সেরা সাফল্য হিসাবে বিবেচিত বিষয়গুলো উল্লেখ করেন।

পরে তিনি লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন পরবর্তী বিশেষ করে গত সপ্তাহের কিছু কার্যক্রম ও বক্তব্য প্রশাসনের উত্তরাধিকারকে কলঙ্কিত করেছে।

আজার ওই চিঠিতে আরো লিখেছেন, ক্যাপিটলে হামলা আমাদের গণতন্ত্র এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরকে লাঞ্ছিত করেছে। যুক্তরাষ্ট্রই বিশ্বের কাছে এসব বিষয় পরিচিত করিয়েছে।

তিনি দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানান, দাবি করেন যেন কেউ ওয়াশিংটনের অভিষেক আয়োজনে বাধা সৃষ্টি না করে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ও নিয়ম অনুসারে ক্ষমতার হস্তান্তরে সমর্থন দেয়।

Reneta

আজার বলেন, তিনি ২০ জানুয়ারি জো বাইডেনের ক্ষমতা গ্রহণ পর্যন্ত পদে থাকার পরিকল্পনা করেছেন।

গত ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত অনুমোদনের জন্য ৬ জানুয়ারি অধিবেশনে বসেছিলেন মার্কিন আইনপ্রণেতারা। সেসময় হাজার হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়।

ভবনের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। তাতে প্রাণ হারায় ৫ জন। আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেসিডেন্ট ট্রাম্পযুক্তরাষ্ট্রসিএনএনস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT