চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন সাদিক খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

লন্ডন হামলার পর করা বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন লন্ডনের মেয়র পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান।

ট্রাম্প ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে গিয়ে সমালোচনা করেছেন উল্লেখ করে তিনি বলেছেন, ট্রাম্পের সমালোচনার জবাব দেয়া থেকে আরও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

সাদিক খানের মুখপাত্র বলেন, কাপুরুষোচিত ভয়াবহ এই হামলার পর তাৎক্ষণিকভাবে পুলিশ, ইমার্জেন্সি সার্ভিস এবং সরকারের পক্ষ থেকে সমন্বয় করার কাজ নিয়ে মেয়র ব্যস্ত সময় পার করেছেন। শহরের বাসিন্দা, পর্যটক এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন তিনি।

শনিবার যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলার পর মেয়র সাদিক খানের ‘বক্তব্য’ নিয়ে টুইটারে সমালোচনা করেন ট্রাম্প। ঘটনার পর মেয়র সাদিক খান এ ঘটনায় ‘আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই’ বলে মন্তব্য করেছিলেন।

লন্ডনে হামলার পর বেশ কয়েকটি টুইট করেন ট্রাম্প। এর একটিতে সাদিক খানের মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘কমপক্ষে ৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন, আর লন্ডনের মেয়র বলছেন, ‘আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই’!

আরেকটি টুইটে ট্রাম্প বলেন, ‘রাজনৈতিকভাবে সঠিক থাকা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে এবং আমাদের জনগণের নিরাপত্তায় নিয়োজিত হতে হবে। আমরা যদি স্মার্ট না হই তবে পরিস্থিতি আরও খারাপ হবে।’

Reneta

হামলায় আগ্নেয়াস্ত্রের পরিবর্তে ছুরি ব্যবহারের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্কের প্রেক্ষাপটে বিষয়টি তুলে ধরেন ট্রাম্প।

টুইটে তিনি বলেন, ‘আপনারা কি লক্ষ্য করছেন এখন অস্ত্র নিয়ে বির্তক নেই? কারণ তারা (হামলাকারীরা) ছুরি এবং ট্রাক ব্যবহার করেছে।’

মুসলিমপ্রধান ছয়টি দেশের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ‘যৌক্তিকতাও’ এই হামলার নিরিখে তুলে ধরেন ট্রাম্প।

লন্ডন ব্রিজ ও বরোহ মার্কেটে স্থানীয় শনিবার রাতের এই হামলায় ৩ হামলাকারীসহ ১০ জন নিহত ও ৪৮ জন আহত হন।  এটি গত মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে চালানো তৃতীয় সন্ত্রাসী হামলা।

এ ঘটনার পর জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ’, শত্রু মোকাবেলার জন্য এখনই সময়।’

আগামী ৯ জুন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাত্র ৪দিন আগে এমন একটি হামলার ঘটনা ঘটায় নির্বাচনের দিনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে।

তবে লন্ডনের মেয়র সাদিক খান নিশ্চিত করেছেন, এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। নির্বাচনের তারিখও পেছাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পযুক্তরাষ্ট্রসাদিক খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT