আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি

ট্রাম্পের মন্তব্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি

ক্ষমতায় গেলে হিলারিকে জেলে পাঠানোর হুমকিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোর
জন্য সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও
রাজনৈতিক বিশ্লেষকদের এ মতামতকে পাত্তা দিচ্ছেন না রিপাবলিকান প্রেসিডেন্ট
পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শনিবার দ্বিতীয় দফায় টিভি বিতর্কে ট্রাম্প মন্তব্য করেন: তিনি ক্ষমতায় গেলে ‘ই-মেইল’ বিতর্কের দায়ে হিলারিকে জেলে পাঠাবেন। যদিও এর আগেই এফবিআই’র তদন্তে হিলারি নির্দোষ প্রমাণিত হন।

কিন্তু এর পরও হিলারিকে জেলে পাঠানোর হুমকি এফবিআইয়ের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে নির্বাচিত হলে সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস দমনে কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়ে বিতর্ক উষ্কে দিয়েছেন হিলারি।

এর জবাবে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেছেন, হিলারির প্রস্তাব অনৈতিক এবং ন্যাটোর সহযোগী দেশ হিসেবে মানানসই নয়। 

বিষয়:ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্র হিলারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…