আন্তর্জাতিক

ট্রাম্পের বিজয় কামনায় ভারতে পূজা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের একটি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা ট্রাম্পের ছবি হাতে নিয়ে প্রার্থনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট পদে পুনরায় বিজয়ী হতে ডোনাল্ড ট্রাম্পের জন্য পূজায় বসেছেন ভারতের কট্টর হিন্দুরা।

বুধবার দিল্লিতে ডানপন্থী শিবসেনার সদস্যরা ট্রাম্পের বিজয় কামনায় এই পূজার আসর বসান।

বিবিসি জানায়, ফুল চন্দন দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিজয় কামনা করছেন পূজারীরা।

প্রতিবেদনে ট্রাম্পের বিজয় কামনায় পূজা অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে ফুল চন্দন এর পাশাপাশি ট্রাম্পের ছবি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি প্রদর্শন করতে দেখা যায়।

ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভারতের অকৃত্রিম বন্ধুত্ব হিসেবে দাবি করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই রকম দাবি করে থাকেন। দুজনের মধ্যে আছে বেশ সখ্যতাও।

যদিও গত কয়েকদিন আগে পরিবেশ বিষয়ক এক আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা দেশ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তিনি বলেছিলেন, পরিবেশ দূষণের দিক থেকে চীন ও ভারত অত্যন্ত নোংরা দেশ। এরপর ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্য।

ট্রাম্পের বিজয় কামনায় ভারতে পূজা

আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বের চোখ এখন আমেরিকার দিকে। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- সেই প্রশ্নের উত্তর জানতে পৃথিবী অপেক্ষায় এখন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প পূজা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…