চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের দৃষ্টিতে হিলারি ‘ভালো প্রেসিডেন্ট’: স্যান্ডার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স প্রার্থীতা জয়ের উদ্দেশ্যে এবার দলীয় প্রতিপক্ষ হিলারি ক্লিনটন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যোগসূত্র স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার তহবিল গঠনের উদ্দেশ্যে সমর্থকদের পাঠানো ই-মেইলে একটি ছবিও তিনি পাঠিয়ে দেন, যেখানে হিলারি আর ট্রাম্পকে দেখা যায় একসঙ্গে।

ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা ছিলো ‘ডোনাল্ড ট্রাম্প এবং সেই আরেক প্রতিযোগী প্রার্থী যিনি ট্রাম্পের ভাষায় একজন ‘চমৎকার প্রেসিডেন্ট’ হবেন’।

ই-মেইলটি পাঠিয়েছেন ভারমাউন্টের সিনেটর স্যান্ডার্সের প্রচার ব্যবস্থাপক জেফ উইভার। এর আগে ট্রাম্পের সঙ্গে স্যান্ডার্সকে জড়িয়ে হিলারির প্রচারণার জবাবেই ই-মেইলে করে ছবিটি ছড়িয়ে দিলেন তিনি।

ই-মেইলে উইভার লেখেন, ‘তারা (হিলারি ও তার সমর্থকরা) এমন ভাষা প্রয়োগ করেছেন যা শুধু আমরা দেশদ্রোহীদের ক্ষেত্রেই ব্যবহার করি। তারা বলেছেন, আমরা ট্রাম্পকে ‘সহায়তা ও স্বস্তি’ দিচ্ছি। তারা সমর্থকদেরকে ‘ট্রাম্প বার্নির যে বিষয়গুলো ভালোবাসেন’ শিরোনামে ই-মেইল পাঠাচ্ছেন।’

‘স্পষ্টভাবে জেনে রাখুন, ডেমোক্র্যাটিক প্রাইমারির একজন প্রার্থীই আছেন যিনি ‘চমৎকার প্রেসিডেন্ট’ হবেন বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বার্নি স্যান্ডার্স নন,’ বলেন উইভার।

ছবিটি ২০০৫ সালে ট্রাম্প ও মেলানিয়ার বিয়েতে তোলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাবল মার্ডার নিয়ে কে কী বললেন

পরবর্তী

এসব হত্যাকাণ্ড সরকারের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়: মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

এসব হত্যাকাণ্ড সরকারের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়: মার্কিন রাষ্ট্রদূত

আবারো প্যান্ট ছিঁড়ে বিব্রত জিদান (ভিডিও)

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT