চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ‘গুণ্ডা’ বললেন হিলারি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:২৬ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘গুণ্ডা’ (bully) আখ্যা দিলেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেটিক দলের এই প্রার্থী দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী শুধু বাহ্যিক রূপের ওপর ভিত্তি করে বহু নারীকে অপমান ও হয়রানি করেছেন।

দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণা র‌্যালিতে দেয়া ভাষণে হিলারি বলেন, নারীদের ‘ছোট করা, বিদ্রুপ করা, অপমান করা এবং লাঞ্ছিত করা’র ৩০ বছরের ইতিহাস রয়েছে ট্রাম্পের।

র‌্যালিতে ভাষণ দেয়ার সময় হিলারি স্টেজে ওঠেন প্রাক্তন মিস ইউনিভার্স অ্যালিশিয়া মাকাডোকে নিয়ে। যিনি অনেক আগেই অভিযোগ তুলেছিলেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর কিছুটা মোটা

হিলারি ক্লিনটন ও অ্যালিশিয়া
ফ্লোরিডা র‌্যালিতে হিলারি ক্লিনটন ও অ্যালিশিয়া মাকাডো
Banglabid

হয়ে যাওয়ায় ট্রাম্প তাকে শুকরের সঙ্গে তুলনা করে ‘মিস পিগি’ বলে ব্যাঙ্গ করেছেন।

অ্যালিশিয়া ডোনাল্ড ট্রাম্পকে ‘নিষ্ঠুর’ উল্লেখ করে বলেন, জনসম্মুখে করা তার ওই অপমানের কারণে অ্যালিশিয়া বছরের পর বছর খাদ্যগ্রহণ জনিত জটিলতায় ভুগে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অবস্থায় কাটিয়েছেন।

এই প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে নিজেকে তুলনা করে হিলারি বলেন, তিনি শিশুকালেই শিখেছিলেন, মানুষকে অপমান করা ভালো না।

obama
ওহাইয়ো র‌্যালিতে বারাক ওবামা
Reneta

হিলারির কথায় সুর মিলিয়ে ওহাইয়োতে তার পক্ষে এক র‌্যালিতে প্রচারণায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প “পুরোটা জীবনই কাটিয়েছেন নারীদের  শুকর, কুকুর আর অকর্মন্য ডেকে”।

অবশ্য ডোনাল্ড ট্রাম্পও হিলারির বিরুদ্ধে কথা তুলতে ছাড়েননি। হিলারিকে তিনি ‘দুর্নীতিবাজ’ মন্তব্য করে বলেন, প্রেসিডেন্ট হতে পারলে তিনি (হিলারি) আমেরিকান স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেবেন। যে ভোটাররা আগে হিলারির পক্ষে মত দিয়েছেন, তাদেরকেও ভোট পাল্টে ফেলার আহ্বান জানান ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT