চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ‘আত্মপ্রেমী মানসিক রোগী’ বললেন মনোবিজ্ঞানীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মানসিক অসুস্থতার ‘স্পষ্ট লক্ষণ’ দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লক্ষণগুলোর মধ্যে ম্যালিগন্যান্ট নার্সিসিজম বা ‘মারাত্মক পর্যায়ের আত্মপ্রেম’ একটি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণা চলার সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন দাবি করেছিলেন, ট্রাম্প রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ‘মেজাজগতভাবে যোগ্য’ নন। হিলারির এই কথাটি সেই সময় বেশ খ্যাতি পেয়েছিল।

ওই সময় অনেকেই ভেবেছিলেন, হিলারি হয় রসিকতা করছেন, নয়তো ট্রাম্পকে ছোট করার জন্য সস্তা রাজনৈতিক খেলা খেলছেন। তবে ক্ষমতা গ্রহণ থেকে শুরু করে দিন দশেক ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ড দেখে অনেকের মনেই সন্দেহ জাগছে – হিলারি সত্যি বলেননি তো?

Banglabid

মনোবিদরাও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে গলা মিলিয়ে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি ‘সিটিজেন থেরাপিস্টস এগেইনস্ট ট্রাম্পিজম’ নামে একটি সংঘও গঠন করা হয়েছে, যার সদস্য সংখ্যা কয়েক হাজার। সংঘটি ট্রাম্পের মানসিক রোগের ব্যাপারে সবাইকে সতর্ক করে পুস্তিকাও প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মানসিক অসুস্থতার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তার মধ্যে প্রধানগুলো হলো:

  • অভিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুসহ যে গোষ্ঠীকে হুমকি মনে হচ্ছে তাদেরকেই ফাঁসিয়ে দেয়া বা নিষিদ্ধ ঘোষণা করা
  • বিরোধী বা প্রতিদ্বন্দ্বী এবং সমালোচকদের ছোট করা, উপহাস করা এবং অপমান করা
  • নিজেকে ভয় এবং ক্রোধের প্রতিভূ একজন ‘শক্তিশালী পুরুষ’ হিসেবে দেখিয়ে একটি বিশ্বাস প্রতিষ্ঠা করা
  • তাকে শুধু বিশ্বাস করলেই সবার সব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেয়া
  • ইতিহাস বিকৃত করা এবং সত্য ও যৌক্তিক আলোচনার ধার না ধারা।
ট্রাম্প তার বিচিত্র মুখভঙ্গির জন্য যথেষ্ট পরিচিত

সিটিজেন থেরাপিস্টস সংঘটি মনে করে, ট্রাম্পের অহংবোধ থেকে জনগণের মাঝে এমন একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে যে, প্রকৃত আমেরিকানরা শুধু তখনই জয়ী হতে পারবে যদি বাকিরা হেরে যায়।

Reneta

শুধু তাই নয়, সাইকোথেরাপিস্ট জন ডি গার্টনার ইউএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প মানসিক সমস্যা বিপজ্জনক পর্যায়ে রয়েছে এবং তার মেজাজ ও মানসিক অবস্থা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়।

তার বিশ্বাস, ট্রাম্পের মধ্যে ‘মারাত্মক পর্যায়ের আত্মপ্রেম’ নামক মানসিক রোগ রয়েছে। ক্লিনিক্যাল ভাষায় এটি সাধারণ আত্মপ্রেম, সমাজবিরোধী ব্যক্তিত্ব জনিত ব্যধি, আগ্রাসী মনোভাব এবং ধর্ষকামের (অন্যকে যন্ত্রণা দিয়ে তৃপ্তি পাওয়ার মানসিক জটিলতা) সমন্বিত রূপ।

জনসম্মুখে স্ত্রী মেলানিয়াকে কাছে নিয়ে দাঁড়াতে পছন্দ করেন ট্রাম্প

এর চেয়েও এক ধাপ এগিয়ে বলেছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. জুলি ফুটরেল। নিউইয়র্ক ডেইলি নিউজকে তিনি বলেন, “আত্মপ্রেম তার (ট্রাম্পের) বাস্তবতা অনুধাবনের ক্ষমতা নষ্ট করে দিয়েছে। তাই আপনি যুক্তি দেখিয়ে এমন একজন মানুষকে বোঝাতে পারবেন না। ৩০ লাখ নারী মিছিল করছে? তাতে তিনি এতটুকু নড়বেন না। উপদেষ্টারা বলছেন কোনো একটা নীতিগত সিদ্ধান্ত কাজ করছে না? তাতে তার কিছুই আসে যায় না।”

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মনোবিদ নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেছেন, ট্রাম্প একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ, যিনি নিজেকে বাঁচানোর জন্য চারপাশে অহংকারের দেয়াল তোলেন এবং অন্যদের ধ্বংস করে দেন।

এর আগেও ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে। তার সাবেক এক কর্মচারীও একবার দাবি করেছিলেন ট্রাম্পের মানসিক সমস্যা আছে। তবে এবারই মনোবিদ ও মানসিক স্বাস্থ্যবিদরা ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিশ্লেষণ শুরু করলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুম্বাই হামলায় প্রধান সন্দেহভাজন সাঈদ গৃহবন্দী

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মার্কিন রাষ্ট্রদূত

প্রিন্সেস কেটকে নিয়ে ট্রাম্পের ‘আপত্তিকর’ মন্তব্য

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT