চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই হামলায় প্রধান সন্দেহভাজন সাঈদ গৃহবন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাই হামলার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে হাফিজ সাঈদকে গৃহবন্দী করেছে পাকিস্তান। ২০০৮ সালে মুম্বাইতে সেই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন।

দিল্লি ও ওয়াশিংটন হাফিজকে সেই হামলার মাস্টারমাইন্ড বলে দাবি করে। যুক্তরাষ্ট্র তার মাথার জন্য ১০ মিলিয়ন ইউএস ডলার পুরস্কার ঘোষণা করে। তবে বরাবরই মুম্বাই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে সাঈদ।

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়িবা (এলইটি) এবং পাকিস্তানি দাতব্য গ্রুপ জামাত-উদ-দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজকে লাহোরের কাদিসিয়া মসজিদে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি তার সংগঠনের।

Banglabid

এলইটিকে আড়াল করার জন্যই জেইউডিকে ব্যবহার করা হয় বলে ভারত ও ইউএসের দাবি।  সাঈদের একজন মুখপাত্র জানান তাকে বন্দী করার জন্য পাকিস্তান সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

জামাতকে নিষিদ্ধ করা হতে পারে বলেও দাবি তাদের। আমেরিকার চাপে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে টুইটারে সাঈদ দাবি করে, ‘‘ভারতের চাপেই এই সিদ্ধান্ত। জামাতকে নিষিদ্ধ করা হলে আমরা আদালতে যাব।’’

Reneta

২৬/১১-এর মুম্বাই হামলায় সন্দেহভাজন অন্যতম এই পরিকল্পনাকারীকে বহু দিন ধরেই নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত।

আন্তর্জাতিক মহলের হুমকি উপেক্ষা করে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে মিছিলও করতে দেখা গিয়েছিল সাঈদকে। সম্প্রতি ভারতের সার্জিকাল স্ট্রাইকের পাল্টা হামলার চালানোর হুমকিও দিয়েছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুম্বাই হামলাহাফিজ সাইদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়া

পরবর্তী

ট্রাম্পকে ‘আত্মপ্রেমী মানসিক রোগী’ বললেন মনোবিজ্ঞানীরা

পরবর্তী

ট্রাম্পকে ‘আত্মপ্রেমী মানসিক রোগী’ বললেন মনোবিজ্ঞানীরা

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT