চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের ৪ আরোহী নিহত

ইমরুল কায়েসইমরুল কায়েস
১২:৩২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, নওগাঁ
A A

একটি মোটরসাইকেলে আরোহী ছিলেন চারজন সবজি বিক্রেতা। বাজার শেষে রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে তাদের সবাই নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে নওগাঁ জেলার ধামইরহাটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮ টার দিকে ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা নামকস্থানে নওগাঁ- জয়পুরহাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) এবং একই গ্রামের স্বজল (৩৫) নিহত হন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। রোববার ধামইরহাট উপজেলায় বাজার শেষে একই মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন তারা।

ঘটনাস্থলেই আবু সুফিয়ান এবং আব্দুস সালামের মৃত্যু হয়। বাকী দু’জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি আরও জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

Reneta

স্বাস্থ‍্য বিভাগের কর্মচারী নিহত
সোমবার সকাল ৯টায় নওগাঁ – মহাদেবপুর সড়কে মহাদেবুর উপজেলার শিবরামপুরের মোড়ে বালিবোঝাই একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় সেই ট্রাকের চাপায় নিহত হয়েছেন আবুল কালাম আজাদ নামের এক মোটরসাইকেল আরোহী।

মহাদেবপুর থানার ওসি আযম উদ্দিন মাহমুদ জানিয়েছেন, নিহত ব‍্যক্তি নওগাঁ স্বাস্থ‍্য বিভাগের একজন কর্মচারী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT