চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় আহত ‘গাঙচিল’ ছবির পরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

শুটিং লোকেশন দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন ‘গাঙচিল’ ছবির পরিচালক নইম ইমতিয়াজ নেয়ামূল। 

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে রাজধানীর ৩০০ ফিট এলাকায়। এতে করে নির্মাতার ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান নির্মাতা।

চ্যানেল আই অনলাইনকে নইম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ২৩ তারিখ থেকে ‘গাঙচিল’ ছবির শেষ লটের শুটিংয়ের জন্য লোকেশন দেখতে যাচ্ছিলাম কাঞ্চন ব্রিজ, রূপগঞ্জ এলাকায়। ৩০০ অতিক্রম করার সময় স্প্রিড ব্রেকারে চলন্ত গাড়ির গতি কমানোর সময়ই পিছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে করে পা ও শরীরের একাধিক অঙ্গে ব্যথা পেয়েছি।

সঙ্গে দুজন সহকারী পরিচালকসহ প্রোডাকশনের আরও একজন ছিলেন। তারাও আঘাত পেয়েছেন বলে জানান নেয়ামুল।

তিনি বলেন, গাড়ির ক্ষতি হয়েছে বেশি। তাৎক্ষণিক চিকিৎসা নিয়েছি। এতে কিছুটা সুস্থতা বোধ করছি। আমার ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি দ্রুতবেগে চলে যায়। আল্লাহর অশেষ রহমত, বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি।

Reneta

নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’ কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে বলে জানিয়েছিলেন ওবায়দুল কাদের। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’-এ উঠে এসেছে।

এ ছবিতে অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা, ঋতুপর্ণা, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন প্রমুখ। নির্মাতা নেয়ামূল জানান, আশা করছি সুস্থ হয়ে শেষ লটের শুটিং করবো ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবকিছু শেষ করে আসন্ন ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুর রহমান মিলনঋতুপর্ণাগাঙচিলজ্যামতারিক আনাম খাননঈম ইমতিয়াজ নেয়ামুলপূর্ণিমাফেরদৌস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT