বিনোদন

ট্রাকের ধাক্কায় আহত ‘গাঙচিল’ ছবির পরিচালক

গাঙচিল ছবির পরিচালক sunglasses পরা, কালো চুল ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙচিল ছবির পরিচালক sunglasses পরা, কালো চুল ও দাড়ি সহ, ট্রাকের ধাক্কায় আহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুটিং লোকেশন দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন ‘গাঙচিল’ ছবির পরিচালক নইম ইমতিয়াজ নেয়ামূল। 

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে রাজধানীর ৩০০ ফিট এলাকায়। এতে করে নির্মাতার ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান নির্মাতা।

চ্যানেল আই অনলাইনকে নইম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ২৩ তারিখ থেকে ‘গাঙচিল’ ছবির শেষ লটের শুটিংয়ের জন্য লোকেশন দেখতে যাচ্ছিলাম কাঞ্চন ব্রিজ, রূপগঞ্জ এলাকায়। ৩০০ অতিক্রম করার সময় স্প্রিড ব্রেকারে চলন্ত গাড়ির গতি কমানোর সময়ই পিছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে করে পা ও শরীরের একাধিক অঙ্গে ব্যথা পেয়েছি।

সঙ্গে দুজন সহকারী পরিচালকসহ প্রোডাকশনের আরও একজন ছিলেন। তারাও আঘাত পেয়েছেন বলে জানান নেয়ামুল।

তিনি বলেন, গাড়ির ক্ষতি হয়েছে বেশি। তাৎক্ষণিক চিকিৎসা নিয়েছি। এতে কিছুটা সুস্থতা বোধ করছি। আমার ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি দ্রুতবেগে চলে যায়। আল্লাহর অশেষ রহমত, বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি।

নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’ কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে বলে জানিয়েছিলেন ওবায়দুল কাদের। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’-এ উঠে এসেছে।

এ ছবিতে অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা, ঋতুপর্ণা, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন প্রমুখ। নির্মাতা নেয়ামূল জানান, আশা করছি সুস্থ হয়ে শেষ লটের শুটিং করবো ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবকিছু শেষ করে আসন্ন ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।

বিষয়:আনিসুর রহমান মিলন ঋতুপর্ণা গাঙচিল জ্যাম তারিক আনাম খান নঈম ইমতিয়াজ নেয়ামুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…