চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শান্তবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্তর হাতে সোনালী রংয়ের ট্রফিটি দেখতেই ক্যামেরাম্যানদের জটলা বেধে গেল। বাংলাদেশ অধিনায়ক ভুল করে অন্য গাড়ির দিকে আগাচ্ছিলেন। টিম বাস পেছনের দিকটায় অপেক্ষমান বুঝতে পারলেও জটলা সরিয়ে আসতে খানিকটা সময় লাগল। পাকিস্তান সফরে ঐতিহাসিক সাফল্যের স্মারক ট্রফিটি নিয়ে মিরপুর থেকে শান্তদের গন্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয়। ব্যক্তিগত কালো রংয়ের গাড়িতে চেপে রওনা হন বিসিবি সভাপতি এবং সিইও।

পাকিস্তানে টেস্ট সিরিজে ইতিহাস গড়ে ফেরা দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা দুপুর দেড়টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি। ভারত সফরে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে যা অনুপ্রাণিত করতে পারে পুরো দলকে।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতে যাবে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে। কাউন্টি লিগে খেলতে থাকা সাকিব আল হাসান যুক্তরাজ্য থেকে ভারতে সিরিজ খেলতে যাবেন। আপাতত দেশে ফিরবেন না তারকা অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিপাকিস্তানপ্রধান উপদেষ্টাবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি, সিরিঞ্জ সংকটে চাপ

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

এপ্রিল ১৬, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে জেদ্দায় সৌদি আরব-পাকিস্তান বৈঠক

এপ্রিল ১৬, ২০২৬

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT