চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যাক্স কার্ড পেলেন ১৪১ জন সেরা করদাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

সর্বোচ্চ কর দেয়ায় ১৪১ জন করদাতাকে ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেরা করদাতার এই তালিকায় রয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং পরিচালক আব্দুল মুকিত মজুমদার বাবু।

বৃহস্পতিবার সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ গ্রহণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ এনবিআরের কর্মকর্তারা।

অর্থমন্ত্রী বলেন: ট্যাক্স জিডিপির অনুপাত ১৬ থেকে ১৭ শতাংশে উন্নীত করতে হবে। এজন্য ডিজিটালাইজেশন প্রয়োজন হলেও আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। কর ব্যবস্থাপনা দ্রুত সম্পূর্ণ ডিজিটাল করতে হবে।

সেরা করদাতাদের সম্মাননার মধ্যদিয়ে আগামীতে আরও করদাতা ও করের পরিমাণ বাড়বে এমন প্রত্যাশা করে তিনি বলেন: কর আহরণের পরিমাণ বাড়াতে হলে মানুষের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি কর আহরণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতেও কাজ করতে হবে এনবিআরকে।

এবার ৩৬টি ক্যাটাগরিতে ঢাকাসহ সারাদেশে মোট ৬৬৫ জনকে সেরা করদাতা হিসেবে মনোনীত করে সম্মাননা দেয়া হয়। এরমধ্যে ১৪১ জনকে ট্যাক্স কার্ড দেয়া হয়। ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ড পেয়েছেন ৭৬ জন, কোম্পানী পর্যায়ে ৫৩টি এবং অন্যান্য ১২টি।

Reneta

সেরা ১৪১ জনের মধ্যে কোম্পানী ও ব্যক্তি পর্যায়ের মোট ১০ জনকে স্বশরীরে সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেয়া হয়।

পাঁচটি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, আকিজ গ্রুপ, বাংলাদেশ আমেরিকান টোবাকো, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও ইউনিলিভার লিমিটেড।

ব্যক্তি পর্যায়ে সেরা করদাতার সম্মাননা এবং ট্যাক্স কার্ড পেয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং পরিচালক আব্দুল মুকিত মজুমদার বাবু।

এছাড়া ব্যক্তি পর্যায়ে স্মারক ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন- সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, রুবাইয়া ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লাইলা হোসেন ও হাজী মো. কাউস মিয়া।

ট্যাক্স কার্ড প্রাপ্ত অন্যান্যরা করোনার কারণে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

ট্যাক্সকার্ড পাওয়া ব্যক্তি করদাতা, কোম্পানি বা অন্যান্য শ্রেণির করদাতারা ট্যাক্স কার্ডধারী হিসেবে বিবেচিত হবেন। এছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। যেকোনো ভ্রমণে বিমান, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিটপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ডধারীর স্ত্রী-স্বামী, নির্ভরশীল ছেলেমেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

করদাতাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কর প্রদানে উদ্বুদ্ধ করতে এনবিআর ২০০৮ সাল থেকে জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান করে আসছে। এছাড়া বিশেষ সম্মাননায় ২০১০ সাল থেকে জাতীয় ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরট্যাক্স কার্ডসেরা করদাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT