চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোকিও অলিম্পিকের ফর্মুলায় বিপিএলের সুরক্ষানীতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা ঝুঁকি মাথায় নিয়েই গতবছর হয়েছে টোকিও অলিম্পিক। বিশ্বের সর্ববৃহৎ ইভেন্টে যে ধরনের সুরক্ষানীতি বাস্তবায়ন করেছিল আয়োজক কমিটি, সেটি অনুসরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে বিপিএল শেষ করতে কাজ করছে বিসিবির মেডিকেল বিভাগ।

আগামী শুক্রবার মিরপুরে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। তার আগে কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তারপরও সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বুধবার মিরপুরে তিনি সংবাদমাধ্যমকে বললেন, ‘করোনার যে গাইডলাইনটা আমরা এই বিপিএলে প্রয়োগ করতে যাচ্ছি, এটা টোকিও অলিম্পিকের আলোকে চেষ্টা করা হয়েছে। এখানকার বিদ্যমান বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে চেষ্টা করছি সেটাকে প্রয়োগ করতে।’

‘আমরা এরআগে বিসিএলসহ অন্যান্য দ্বিপাক্ষিক যে সিরিজগুলো আয়োজন করেছি, মোটামুটি চেষ্টা করেছি স্বাস্থ্য সুরক্ষা যতটুকু সম্ভব নিশ্চিত করার জন্য। আমরা মোটামুটি বড় কোনো সমস্যা ছাড়াই টুর্নামেন্টগুলো শেষ করতে পেরেছি। এখন সেই অভিজ্ঞতার আলোকে আশা করছি এই বিপিএলটা একইভাবে পরিচালনা করব।’

‘তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টেক হোল্ডার্সরা, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা, খেলোয়াড়, অর্থাৎ যারা খেলার সঙ্গে সম্পর্কযুক্ত আছেন তাদের সহযোগিতা ছাড়া সাফল্যমণ্ডিত করতে পারব না। আপনাদের থেকে (মিডিয়া) সহযোগিতা পেয়েছি। আপনাদের প্রতিবেদন আমাদের সাহায্য করেছে। আমরা যদি সচেতনতা অবলম্বন করে অংশগ্রহণ করতে পারি, এই টুর্নামেন্টটাও সাফল্যের সঙ্গে শেষ করতে পারব।’

এখন পর্যন্ত করোনা টেস্টে কতজন পজিটিভ হয়েছেন সেই সংখ্যা প্রকাশ করেননি ডা. দেবাশীষ। বললেন, ‘বাংলাদেশসহ সারা পৃথিবীতে করোনার ঊর্ধ্বমুখী যে প্রবণতা, সেই বাস্তবতার মধ্যে আমরা এবারের বিপিএল আয়োজন করছি। খেলার সঙ্গে সম্পর্কিত যারা আছেন, সবার সুস্বাস্থ্য নিশ্চিত করে টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিপিএল যে কমিটি আছেন, তারা একটি গাইডলাইন তৈরি করেছেন। সেই অনুসারে আমাদের কোভিড সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।’

Reneta

‘সেই ধারাবাহিকতায় আমরা প্রতিটি অংশগ্রহণকারীকে টেস্ট করছি, যারা নেগেটিভ হবেন তারা এবং যাদের ডাবল ভ্যাকসিনেশন আছে তারা বাবলে প্রবেশ করবেন। আমরা গতকাল, আজকে এবং আগামীকাল তিন দিন টেস্ট কার্যক্রম চালাচ্ছি। এরমধ্যে যে ফলাফল আসছে সেগুলো ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে শেয়ার করছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দেবাশীষবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT