বিনোদন

টোকিওতে বাজলো ইসরায়েলের জাতীয় সংগীত, ‘চুরি’ ধরা পড়লো ভারতে!

বাংলাদেশের সংবাদ শিরোনাম ও সাংবাদিকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান সংবাদ প্রতিবেদকের ছবি, যেখানে তিনি সংবাদ উপস্থাপন করছেন, পাশে অন্য সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি টোকিও অলিম্পিক গেমসে ইতিহাস তৈরি করেছেন ইসরায়েলের জিমন্যাস্ট ওর্টেম ডোলগোপ্যাট। এবারের টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিক্স বিভাগে সোনা জিতেছেন তিনি। পদক নিতে মঞ্চে উঠতেই নিয়মমাফিক বেজে উঠে বিজয়ীর দেশের জাতীয় সংগীতের সুর! তার সাথে সাথে ২৫ বছর আগে সংগঠিত একটি ঘটনা উন্মোচিত হয়!

খটকা লাগছে? আসলে অলিম্পিক এর মঞ্চে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর বেজে উঠতেই হিন্দি ছবির দর্শকদের ভুরু বেশ অনেকটাই কুঁচকে উঠেছিল। কেমন যেন চেনা চেনা সুর! একটু ঘাঁটতেই বেরিয়ে পড়ল ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত ছবি ‘দিলজ্বলে’র ‘মেলা মুল্ক মেরা দেশ’ এর সুরের সঙ্গে ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’র সুরের সঙ্গে অবিকল মিল!

বোঝা গেল? আরো ভেঙে বললে, ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’র সুর স্রেফ টুকে ওই গানে বসিয়ে দিয়েছিলেন আনু মালিক!

এ খবর প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের কটাক্ষ এবং তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে আনু মালিককে। কটাক্ষ করে কেউ কেউ আনু মালিকের জন্যও স্বর্ণ পদক দাবী করেন!

প্রসঙ্গত এই প্রথমবার নয়। এর আগেও বহুবার সুর চুরির অভিযোগ উঠেছে আনু মালিকের বিরুদ্ধে। ‘দিল মেরা চুরায়া কিউ, নিদ চুরায়ি মেরি কিসনে ও সনম, কহো না কহো‘র মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান এই তালিকায় রয়েছে। আনুর অবশ্য যুক্তি সেসব তিনি মোটেও টোকেননি। মূল বিদেশী গানের সুর থেকে ‘প্রেরণা’ নিয়েছেন। -হিন্দুস্তান টাইমস

বিষয়:অজয় দেবগনআনু মালিকটোকিওবলিউডসিনেমাসুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…