চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কাতার এয়ারওয়েজের বিজনেস ক্লাসে একই ফ্লাইটে সবার টিকেট পাওয়া যায়নি। যে কারণে এক ঘণ্টা আগের আরেকটি ফ্লাইটে দোহার উদ্দেশে রওনা হয়েছেন চার ক্রিকেটার, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। মঙ্গলবার ৫টা ৩০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে তাদের বিমান।

ক্রিকেটারদের মধ্যে ছিলেন সৌম্য সরকার, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও ইবাদত হোসেন। দোহা পৌঁছে তারা অপেক্ষা করবেন তামিম-মাহমুদউল্লাহ-মুমিনুলদের জন্য। টাইগারদের বড় বহরটি সন্ধ্যা ৬টা ৫০মিনিটের ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবে। দলের সবাই দোহায় একত্রিত হওয়ার পর ইসলামাবাদ হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি পৌঁছাবে।

টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল গিয়েছিল চার্টার্ড ফ্লাইটে। সময় লেগেছিল খুবই কম। এবার বিমান জার্নি বেশ দীর্ঘ। বাংলাদেশ দল রাওয়ালপিন্ডি পৌঁছাবে বুধবার সকালে। বৃহস্পতিবার অনুশীলন করে শুক্রবারই তামিম-মুমিনুলরা নেমে পড়বেন স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে।

পাকিস্তান রওনা হওয়ার আগে দলের তরুণ পেসার ইবাদত হোসেন শুনিয়ে গেছেন আশার কথা। তিনি মনে করেন সেরাটা খেলতে পারলে টেস্ট জিতে আসা সম্ভব, ‘তামিম ভাই, মুমিনুল ভাই রানের মধ্যে আছে। অন্যরাও ভালো টাচে আছে। মনে হচ্ছে আমরা যদি ভালো খেলতে পারি, আমরা পাকিস্তানকে হারাতে পারি।’

বাংলাদেশ দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন অবশ্য কথা বলেছেন বাস্তবতা মনে রেখেই, ‘আমরা যে ম্যাচই খেলতে যাই, জেতার উদ্দেশ্যে যাই। তারপরও বাস্তবতাটা মানতে হবে। কারণ ওদের হোম কন্ডিশন, ওদের অনেক কোয়ালিটি বোলার আছে। অবশ্যই আমাদের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হবে। আমাদের দলটাও অনেক ভালো। আমরা যদি সেরাটা দিতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান দলটির কোনো খেলোয়াড়েরই নেই দেশটির মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা। টাইগারদের চ্যালেঞ্জিং মিশনে যাচ্ছেন না মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দেশসেরা ব্যাটসম্যানকে দল যে মিস করবে অধিনায়ক মুমিনুল সেটি জানিয়েছেন।

Reneta

দুই টেস্টের জন্য ১৬ ক্রিকেটার নিয়ে গত ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান সফরে সিরিজের প্রথম টেস্টের জন্য টাইগার দল ১৪ সদস্যের। হয়েছে অনেক অদল-বদল। মুশফিক যাচ্ছেন না, সাময়িক অবসর কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন। ফিরেছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত।

টেস্টে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। দেশের মাটিতে আফগানিস্তানের কাছে হারের পর ভারত সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ হতে হয়েছে। সবশেষ দুটি সিরিজের ব্যর্থতা পাশ কাটিয়ে পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা শুনিয়েছেন অধিনায়ক মুমিনুল।

প্রথম টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-পাকিস্তান টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT