চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট জিততে ‘জিততে’ হবে প্রতিটা বলই

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:০২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

সাদা পোশাকের ক্রিকেটে সবসময়ের সেরা দলের একটি অস্ট্রেলিয়া। যেকোনো কন্ডিশন জয় করে তাদের ভালো খেলার নজির আছে বছরের পর বছর ধরে। সেই দলের বিপক্ষে ২৭ আগস্ট মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। স্বাগতিকদের সহ-অধিনায়ক তামিম ইকবাল মনে করেন এমন প্রতিপক্ষের সঙ্গে পাঁচ দিনের ক্রিকেটে জিততে হলে দিনের প্রতিটি সেশন, প্রতিটি বলই জিততে হবে।

বুধবার গুলশানে একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করতে এসে অজি সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানান দেশসেরা এই ওপেনার। তামিম বললেন, ‘আমরা ঘরের মাঠে খেলছি, আমাদের একটা সুবিধা থাকবে। তবে খেলার আগেই তো আমরা জিততে পারব না। পাঁচটা দিন ভালো খেলে প্রত্যেকটা সেশন লড়াই করেই জিততে হবে। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে বলে আগে থেকেই হেরে যাবে, এমন কিছু তো না। ওরা খুব পেশাদার দল। টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা দল। ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কিংবা জিততে হলে প্রতিটা সেশন বলেন প্রতিটা বল বলেন, সেগুলা জিততে হবে সবার আগে।’

তামিমের ভাষ্য মতে, প্রতিটা ছোট ছোট ধাপে আগে জিততে হবে। তারপর হারানোর চিন্তা আসবে। সিরিজটা অনেক কঠিন হবে বলেই ধারণা এই বাঁহাতির।

অজিদের মোকাবেলায় লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। এবার মাঠে সেটার প্রয়োগের অপেক্ষা। তবে শেষ মুহূর্তে আরও কিছু কাজ করা সম্ভব বলে মনে করছেন তামিম, ‘আমরা যতদিন ধরে প্রস্তুতি নিয়েছি, আমার মনে প্রায় সবদিক থেকেই প্রস্তুত হতে পেরেছি। এখন শুধু প্রয়োগ করার পালা। আরও দুই দিন সময় আছে। এরমধ্যে ছোট ছোট যে কাজগুলো করা দরকার, সেগুলো নিয়েই আমরা কাজ করছি। আশা করি ২৭ তারিখের মধ্যে আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যাব, খুব ভালো একটি টেস্ট সিরিজই হবে।’

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে স্পিনিং উইকেট বানিয়ে সফল হয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন উইকেটই প্রত্যাশা করছেন তামিম। তবে সফরকারীদের স্পিনারদের নিয়েও সতর্ক থাকতে বলছেন সতীর্থদের।

Reneta

‘অবশ্যই আমাদের হোম কন্ডিশনে বল স্পিন করবে। যদি স্পিনারদের সাহায্য করে উইকেট, তাতে আমাদের স্পিনারদের ভালো বল করতে হবে। আবার ব্যাটসম্যানদেরও ভালো করতে হবে, এমনকি পেসারদেরও। সবকিছু মিলিয়েই এগোতে। ওদেরও সেরা মানের স্পিনার আছে, নাথান লায়ন। বেশ ভালো একজন স্পিনার। আমাদের সবকিছুর জন্যই তৈরি থাকতে হবে।’

তবে কেবল স্পিন উইকেট পেলেই যে দল জিতে যাবে, ব্যাপারটাকে সেভাবেও দেখছেন না তামিম, ‘এমন কিছু না আসলে। স্পিন উইকেটে ওদের জন্য যেমন রান করা কষ্টকর হবে, আমাদের জন্যও। যারা সেরাটা দিতে পারবে, পাঁচ দিনে সেরাটা দেবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT