চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
BCCI

BCCI

চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারিয়েছে স্বাগতিক ভারত। এ জয়ে সিরিজ নিশ্চিত করা ছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বিরাট কোহলির দল। জুনে লর্ডসে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ভারত।

উইকেটরক্ষক ঋসভ পান্থের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮৯ রান লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। শনিবার আগের দিনের ৬০ রানে থাকা ওয়াশিংটন সুন্দর এবং ১১ রান নিয়ে অক্ষর প্যাটেল চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেন।

ব্যক্তিগত ৪৩ রানে অক্ষর প্যাটেল রান আউটে কাটা পড়লে দু’জনের ১০৬ রানের জুটি ভেঙে যায়। ৩৬৫ রানে ৮ম উইকেট হারানোর পর অবশ্য শেষ হয়ে যায় ভারতের ইনিংস। কারণ, পরের ওভারেই বাকি দুই ব্যাটসম্যানকে রানের খাতা খুলতে দেওয়ার আগেই তুলে নেন বেন স্টোকস।

Banglabid

অপরপ্রান্তে অপরাজিত থাকা ওয়াশিংটন সুন্দর মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৬ রানের তার ইনিংসে ১০টি চার এবং একটি ছক্কার মার ছিল। ৩৬৫ রানের সুবাদে প্রথম ইনিংস থেকে ১৬০ রানে লিড পায় স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে ২০৫ রান করেছিল ইংল্যান্ড।

প্রথম ইনিংসে দুইশ রান পেরুলেও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। প্যাটেল এবং অশ্বিন দু’জনেই ৫টি করে উইকেট শিকার করেন।

দলের পক্ষে ব্যাট হাতে ড্যান লরেন্সের ফিফটি ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-ভারতটেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিববর্ষ উপলক্ষে রাউজানে দশ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন

পরবর্তী

৫৪টি দেশের মধ্যে অন্যতম অনুপ্রেরণাদায়ী নেত্রী শেখ হাসিনা

পরবর্তী

৫৪টি দেশের মধ্যে অন্যতম অনুপ্রেরণাদায়ী নেত্রী শেখ হাসিনা

সেই উদ্দীপ্ত ঘোষণায় সামনে এগিয়ে চলা

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT