চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট খেলতে নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন সৌম্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছিলেন শুধু ওয়ানডে দলে। সিরিজ শেষ করে মাশরাফী-রুবেলদের সঙ্গে ধরার কথা ছিল দেশের বিমান। তবে টাইগার স্কোয়াড চোটজর্জর হয়ে পড়ায় নিউজিল্যান্ডেই থেকে যাচ্ছেন সৌম্য সরকার। টেস্ট সিরিজে খেলাতে তাকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সাকিব আল হাসান সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। চোটে পড়েছেন ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন। পাঁজরে চোট আছে মুশফিকুর রহিমের। টেস্ট দলে থাকা সাদমান ইসলাম দলের নবীন সদস্য। টপ অর্ডারে ঘাটতি মেটাতে তাই সৌম্যকে যোগ করে নিয়েছে দল। এ বাঁহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে খেলেছেন।

নিউজিল্যান্ড সফর মানেই চোটের মিছিল। বাংলাদেশ দল সেখানে যাওয়ার আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ। তার জায়গায় গেছেন আরেক তরুণ পেসার ইবাদত হোসেন। বিপিএল ফাইনালে আঙুলে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান সাকিব। সাদা পোশাকে প্রথম ম্যাচ থেকে টেস্ট অধিনায়কের নামার সম্ভাবনা কম বলেই জানা গেছে বিসিবি সূত্রে।

Banglabid

হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি। তার আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে দেশের পথে রওনা হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ সাউফউদ্দিন। রুবেল হোসেন ও সাব্বির রহমান রওনা হবেন শুক্রবার।

টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেইল ঝড়েও মচকায়নি ইংল্যান্ড

পরবর্তী

শোকের মাতমে নীল আকাশ

পরবর্তী
আগুন

শোকের মাতমে নীল আকাশ

চকবাজার ট্র্যাজেডি: আর কখনোই বাবার আদর পাবে না তারা

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT