টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জয়ধারা কেবল শুরু হয়েছে, সামনে এমনদিন আরো আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে ভারতের কলকাতা ভিত্তিক লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেড লিংক বলপেনের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাকিব বলেন: জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে দলের সবাই আশাবাদী। জয়ের ধারা সামনের দিনে অব্যাহত থাকলেই তো বলা যাবে টেস্টে বদলেছে বাংলাদেশ। জয়ের ধারা তো কেবল তো কেবল শুরু। সামনে এমন দিন আরও আসবে।
ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লড়াই করতে করতে হার আর ঢাকায় ফিরে টাইগারররা তুলে নিয় অসাধারণ এক জয়।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী মানুষ কমই পাওয়া গেছে। কে জানতো, ওয়ানডে পর টেস্টেও আসবে দিন বদলের পালা!
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে বাংলাদেশের সবচেয়ে বড় জয় উল্লেখ করে সাকিব বলেন: আমরা টেস্ট ম্যাচ তেমন জিতি না। এটা অনেক বড় ব্যাপার। এজন্য সবাই গর্ববোধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে শুভেচ্ছা দূত সাকিব আল হাসান, লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেডের কলকাতার ডিরেক্টর রোহিত জালান (ইন্টারন্যাশনাল বিজনেস), প্রেসিডেন্ট ভিনয় মহেশ্বরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তপন কুমার বাগচি, চয়েস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, সকল পরিবেশক এবং বিক্রয়কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিগত বছরগুলোতে লিংক পেনস – এর সাথে অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং বিভিন্ন আইপিএল সদস্যরা শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন, যার ফলে এ প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ অনেক উচ্চতায় পৌঁছায়।







