চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ক্রিকেটকেও বিদায় বলছেন সাঙ্গাকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৭, জুন ২০১৫
স্পোর্টস
A A

ওয়ানডে এবং টি২০-কে আগেই বিদায় বলেছেন। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় বলতে যাচ্ছেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে চলা দ্বিতীয় টেস্ট চলাকালে শনিবার এ ঘোষণায় সাঙ্গা বলেছেন, বিদায় বলার এটাই উপযুক্ত সময়।

আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ফলে নিজের দেশের মাটিতেই ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন এই সুপারস্টার।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন লঙ্কান এ বাঁ হাতি ব্যাটসম্যান।আর টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন সাঙ্গা।

২০০০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর ১৩২ টেস্টে ৫৮ দশমিক ৪৩ গড়ে সাঙ্গাকারা রান করেছেন ১২ হাজার ৩শ ৫। এর মধ্যে শতরান রয়েছে ৩৮টি এবং অর্ধশত ৫২টি। আছে ১১ ডবল সেঞ্চুরিও। আর ৪০৪টি ওয়ানডে ম্যাচে ৪১ দশমিক ৯৮ গড়ে রান করেছেন ১৪ হাজার ২শ ৩৪। এর মধ্যে ২৫টি শতরানের পাশাপাশি অর্ধশতক রয়েছে ৯৩টি।

সাঙ্গাকারা সর্বশেষ টি২০ ম্যাচ খেলেন গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে। শিরোপা জেতা টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানা লঙ্কান কিংবদন্তি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমার সাঙ্গাকারাশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT