চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট অভিষেকেও মুস্তাফিজ চমক

সাবিত খান সাবিত খান
৪:০৮ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

অভিষেক টেস্টেই চমক দেখালেন নতুন বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। ইনিংসের ৬০তম ওভারের ১ম, ২য় এবং ৪র্থ বলে তিন প্রোটিয়া ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন টাইগারদের বোলিং বিস্ময়।

অল্পের জন্য হ্যাটট্রিক করতে না পারলেও প্রোটিয়াদের দলীয় ১৭৩ রানেই হাশিম আমলা, জেপি ডুমিনি এবং কুইন্টন ডি কককে ফিরিয়েছেন মুস্তাফিজ।

আমলা এবং ডুমিনিকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে উঠা বয়স এখনো ২০ না পেরোনো এই বোলার।  এক বল খেলে তাকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও পরের বলেই দুর্দান্ত অফ কাটারে সরাসরি বোল্ড হয়ে যান কক।

বাংলাদেশ ও সাউথ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এর আগে টাইগার ঘূর্ণির কবলে পড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। প্রথম সেশনে অফস্পিনার মাহমুদুল্লাহর একমাত্র শিকারের পর দ্বিতীয় সেশনে দ্রুত দুই উইকেট তুলে নেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম।

শুরুটা খুব ভালো না হলেও পরে গুছিয়ে আনছিলেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা। ৫৮ রানে প্রথম উইকেট পতনের পর দলীয় ১৩৬ রানে দ্বিতীয় উইকেট। একই রানে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগারের পর ফাফ ডু প্লেসিস ফিরে যান। এরপরই অভিষিক্ত মুস্তাফিজের চমক, চার বলে তিন উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটার মুস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT