টেলিযোগাযোগ–বিশেষজ্ঞ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান (৬৩) মারা গেছেন। আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বাদ জোহর সিএমএইচ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রথম মহাসচিব ছিলেন আবু সাঈদ খান। এছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, বিশ্বব্যাংক, এরিকসন, হুয়াওয়ে, এডিএন গ্রুপে কাজ করেছেন।
তিনি একসময় সাংবাদিকতাও করেছেন।









