চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনিস কিংবদন্তি বরিসের আড়াই বছরের জেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

নিজের সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়াই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকার।

লন্ডনের একটি আদালতে এই রায় ঘোষণার পর ৫৪ বর্ষী বেকারকে কারাগারে পাঠানো হয়েছে। এই দণ্ডের অর্ধেকটা সময় কারাগারে থাকতে হবে বরিসকে। বাকি সময় থাকবেন জামিনে।

৫ কোটি পাউন্ড স্ট্যার্লিং দেনার দায়ে তিন উইম্বলডন সহ ছয় গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ী বেকারকে ২০১৭ সালে আদালত দেউলিয়া ঘোষণা করেন। দেনাদারদের হাত থেকে রেহাই পেতে ২৫ লাখ পাউন্ড স্ট্যার্লিং মূল্যের সম্পত্তির তথ্য গোপন করেন বিশ্বখ্যাত এই টেনিস তারকা।

তথ্য গোপনের অন্তত চারটি ঘটনার প্রমাণ পাওয়ায় আদালত তাকে আড়াই বছর কারাবাসের নির্দেশ দেন।

বরিসের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাড়ে তিন লক্ষ পাউন্ড তার সাবেক স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েও সেই তথ্য গোপন করেছেন। নিজেকে দেউলিয়া ঘোষণার সময় উইম্বলডন ট্রফি, জার্মানিতে একাধিক স্থাবর সম্পত্তি এবং লন্ডনে একটি ফ্ল্যাট থাকার কথাও গোপন করেছিলেন এ কিংবদন্তি।

এছাড়াও স্পেনের মায়োরকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ডের বেশি ব্যাঙ্ক ঋণ নিয়েছিলেন বেকার। কিন্তু ঋণের কিস্তিও শোধ দেননি বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়।

Reneta

খেলোয়াড়ি জীবনে অত্যন্ত সফল এই তারকা নিজের ঝুলিতে পুরেছেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম। টেনিস কোর্টের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও বিবেচনায় আনা হয় বরিসের নাম। সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের কোচিংয়েও যুক্ত ছিলেন এই জার্মান। তার অধীনেই সাতটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন নোভাক।

১৯৯৯ সালে পেশাদার টেনিসকে বিদায় জানান বরিস। মাত্র সতেরো বছর বয়সে প্রথমবার উইম্বলডন জেতার মহাকীর্তি গড়েছিলেন এই জার্মান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র্যান্ড স্ল্যামজকোভিচজার্মানজেলটেনিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT