চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে সড়ক দুর্ঘটনার পর গুলি করে শিশুকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ভয়ানক একটি সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেও শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের আট বছর বয়সী এক শিশুর। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির গুলিতে মৃত্যু হয়েছে তার।

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দু’টোর দিকে ঘটনাটি ঘটে। ওই সময় ডি’মারি অ্যাটকিন্স নামের মেয়েটি গাড়ির পেছনের আসনে ঘুমাচ্ছিল। আর গাড়ি চালাচ্ছিলেন তার মা লাটোইয়া জার্মন-টমাস। দুর্ঘটনায় আহত হলেও তিনি বেঁচে গেছেন।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশকে লাটোইয়া জানিয়েছেন, উল্টো দিক থেকে আসা দু’টো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে। অবস্থা দেখে গাড়ি দু’টো আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল বলে মনে হয়েছে, এমনটা জানান তিনি।

কিন্তু সংঘর্ষের পর দু’টো গাড়ির একটি থেকে এক মহিলা লাটোইয়ার গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে তার মেয়ে ডি’মারি গায়ে গুলি লেগে মারা যায়। সংঘর্ষে দায়ী গাড়ি দু’টোর একটি ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যায় আরোহী।

এই গাড়ির আরোহী গাড়ি ফেলেই পালিয়ে যায়

পুলিশ জানিয়েছে, হেয়ার অ্যাপয়েন্টমেন্ট শেষে মেয়েকে নিয়ে ফেরার পথে লাটোইয়া ও তার মেয়ে ক্রসফায়ারের মাঝে পড়েছিলেন, নাকি ক্ষুব্ধ গাড়ি চালকের শিকার হয়েছিলেন – এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডি’মারির মা জানিয়েছেন, সংঘর্ষের পর গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে দু’টো গাড়ির একটির কাচ নামিয়ে সশস্ত্র ওই মহিলা টানা ৫-৭ রাউন্ড গুলি ছোঁড়ে।

নিহত ডি’মারি অ্যাটকিন্স

‘আমি ওকে (ডি’মারি) গাড়ি থেকে টেনে বের করি। আমি জানতামও না ওর গায়ে কোনো আঘাত লেগেছে কিনা। ভেবেছিলাম ও ঘুমিয়ে আছে,’ এবিসি নিউজকে বলেন লাটোইয়া, ‘আমি তাকে মাটিতে শুইয়ে জ্যাকেটের দিকে তাকিয়ে দেখি সেখানে রক্তের দাগ।’

Reneta

ঘটনার জন্য দায়ীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অনুরোধ করেছেন লাটোইয়া জার্মন-টমাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেক্সাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT