চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০০ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, এ তিনজনই মাদক ব্যবসায়ী।

এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা, ৪টি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাতে হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার দিল মোহাম্মদ (৪২), একই এলাকার রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার শহিদুল ইসলাম (৪২)।

কথিত বন্দুকযুদ্ধের সময় জাহাঙ্গীর ও সোহেল নামে র‌্যাবের দুই সদস্য আহত হন বলে জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবার চালান উদ্ধার করতে ঢালা এলাকায় গেলে র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

Reneta

পরে ঘটনাস্থল থেকে এসব মাদক ও অস্ত্রসহ তিনজনের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফটেকনাফে বন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT