চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি একজন ইয়াবা ব্যবসায়ী ছিল বলে দাবি করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি, একটি ছুরি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী মঙ্গলবার সকাল দশটায় দেয়া এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় ইয়াবা বেচা-কেনার খবরে র‌্যাব-১৫ এর একটিদল অভিযানে যান।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত অবস্থায় র‌্যাবকে গুলি করে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০হাজার ইয়াবা, ১টি এলজি, একটি ছুরি, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাতে টেকনাফ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং নিহত ইয়াবাকারবারির মৃতদেহ শনাক্ত করার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT