চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৫৮ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মানব পাচারকারী

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়িদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভূক্ত এক ইয়াবা ব্যবসায়ী নিহত এবং পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবাসহ অস্ত্র ও গুলি।

শুক্রবার রাত সাড়ে ১২ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ফিশিং বোট ঘাট সংলগ্ন ঝাউ বনে এ ঘটনা ঘটেছে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহত মোহাম্মদ ইব্রাহিম (৩২) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া নুরুল আমিন ওরফে ভল্লার ছেলে।

ঘটনায় আহত হয়েছে পুলিশের এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ লিটু।  পুলিশ জানিয়েছে, মোহাম্মদ ইব্রাহিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। মাদক ব্যবসাসহ আরো কয়েকটি অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে ৪টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিল।

ওসি প্রদীপ বলেন, শুক্রবার রাতে এলাকায় অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তাকে থানায় আনার জিজ্ঞাসাবাদ করা হলে কয়েকদিন আগে ফিশিং ট্রলারযোগে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান এনে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন ঝাউবনের পাশে বালুর চরে লুকিয়ে রাখে স্বীকার করে। চালানটির বড় একটা অংশ ইতিমধ্যে পাচার করা হয়েছে বলেও ইব্রাহিম স্বীকারোক্তিতে জানায়।

পরে শুক্রবার রাত সাড়ে ১২ টায় ইব্রাহিমের স্বীকারোক্তি মতে ইয়াবার চালান উদ্ধারে গেলে ঘটনাস্থলে পৌঁছামাত্র সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।  এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে পুলিশের ৩ সদস্যও আহত হয়। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ৫ হাজার ইয়াবা, দেশিয় তৈরী ৩টি বন্দুক ও ১১টি গুলি।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে কক্সাবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Reneta

প্রদীপ বলেন, মোহাম্মদ ইব্রাহিম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িতসহ আরো কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে ৪টির বেশী মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশবন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেলওয়ে ও রেলপ্রকৌশলী বাবু

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT