চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১৫ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪৭) ও আবুল কালাম (৩৫) নামের দুইজন  নিহত হয়েছে। তারা মাদক ব্যবসায়ী ছিল বলে জানিয়েছে পুলিশ।  এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় এলজি, এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফনদীর খুরেরমুখ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফের ছেলে ও আবুল কালাম (৩৫) একই ইউনিয়নের কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে। এরা দুইজনই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, এই ঘটনায় পুলিশের টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ, কনস্টেবল হৃদয়সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধারের জন্য টেকনাফ থানার পুলিশের একটি টিম রাতে অভিযানে নামে। এ সময় রাত আনুমানিক দুইটার দিকে টেকনাফ খুরেরমুখ এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ, ৫টি দেশীয় অস্ত্র ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করে।

ওসি আরো জানান: নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানবপাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারটেকনাফবন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT