চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের মানবপাচারকারী রফিক গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

মানবপাচার থেমে গেলেও নিস্তার পাচ্ছে না সেই ‘ভয়ংকর’ মানবপাচারকারীরা। তাদের বিরুদ্ধে সিআইডির অ্যাকশন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে পর্যটক সেজে ফাঁদ পেতে টেকনাফের ‘ভয়ংকর’ মানবপাচারকারী রফিককে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা সিআইডির ‘ইক্যুনোমিক্যাল ক্রাইম স্কোয়াড’ একটি দল।

বুধবার বিকাল সাড়ে বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াবাজার থেকে মানবপাচারকারী রফিককে গ্রেপ্তার করা হয়। রফিক সিআইডির ‘ইক্যুনোমিক্যাল ক্রাইম স্কোয়াড’ এর দায়ের করা মানবপাচার ও মানি লন্ডারিংয়ের একটি মামলার আসামি। সে সাবরাংয়ের কচুবনিয়া এলাকার মোঃ ছিদ্দিকের পুত্র।

অভিযানে অংশ নেয়া সিআইডির ‘ইক্যুনোমিক্যাল ক্রাইম স্কোয়াডের পরিদর্শক শহীদুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৬ সালের ৮ ডিসেম্বর ‘ইক্যুনোমিক্যাল ক্রাইম স্কোয়াডের উপ-পরিদর্শক তাপস বিশ্বাস বাদি হয়ে টেকনাফের পাচার সিন্ডিকেটের গডফাদার মোঃ ছিদ্দিককে প্রধান আসামি করে তার দুই পুত্র শফিক, রফিকসহ হামিদ নামে আরেক গডফাদারের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাত আসামি টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা কয়েকজন তদন্ত কর্মকর্তা তদন্ত চালিয়ে এসেছেন। সর্বশেষ তদন্তভার পেয়েছেন পরিদর্শক শহীদুল ইসলাম খান।

তিনি বলেন, মামলাটির তদন্ত একটা পর্যায়ে এসে পৌঁছেছে। এই পর্যন্ত তদন্তে উঠে এসেছে হামিদ নামের একজন ও মোঃ ছিদ্দিকের নেতৃত্বে একটি সিন্ডিকেটটি দেশের বিভিন্ন স্থান থেকে লোক এনে মালয়েশিয়ায় পাচার করত। তারা প্রথমে ওই লোকগুলোকে এনে ছিদ্দিকের আস্তানায় জমায়েত করতো। সেখান থেকে নৌকায় করে জাহাজে উঠিয়ে তাদের জিম্মি করতো। তারপর ফোনের মাধ্যমে জিম্মি লোকদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে মোটা টাকা আদায় করেছে। তবে ভয়ংকর তথ্য হচ্ছে, যারা টাকা দিতে পারত না তাদের অনেককে সাগরে নিক্ষেপ ও থাইল্যান্ডের গণকবরে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা তদন্তে করে পেয়েছি ছিদ্দিকের পাঁচটি ব্যাংক একাউন্টে মানবপাচারের আড়াই কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। টাকাগুলো সব বিদেশে পাচার করা হয়েছে।

Reneta

তদন্তের স্বার্থে কিছু বিষয় গোপন রেখে অভিযানে নেতৃত্বাদানকারী সিআইডির ‘ইক্যুনোমিক্যাল ক্রাইম স্কোয়াড’ সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন বলেন, হামিদ ও ছিদ্দিকের ১০/১২ সিন্ডিকেটটি মানবপাচারের বড় বড় সিন্ডিকেটগুলোর একটি। এরমধ্যে রয়েছে ছিদ্দিকের দুই পুত্র ও মেয়ে জামাই তালেবও। তালেবসহ সিন্ডিকেটের অধিকাংশই এখন মালয়েশিয়ায় অবস্থান করছে। ইন্টারপোলের সহায়তা নিয়ে মালয়েশিায় তাদের ধরতে অভিযান চালানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকপাচারকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT