চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুসেলকে প্রথম জয় উপহার নেইমারহীন পিএসজি’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নতুন কোচ থমাস টুসেলকে প্রথম জয় উপহার দিয়েছে নেইমারহীন পিএসজি। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের জমজমাট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে নেইমার-এমবাপের সতীর্থরা।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি দলে ছিলেন না নেইমার, এমবাপেসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে প্যারিসের দলটি।

আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের প্রথম দুই ম্যাচে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের কাছে হেরেছে পিএসজি। তাই এই ম্যাচে বেশ চাপ নিয়েই মাঠে নামে দলটি। এমন ম্যাচে প্রথমে লিড নেয় পিএসজি। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন ক্রিস্টোফার কুন্কু।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে মুসা দিয়াবির গোলে আবারও এগিয়ে যায়। দুই গোলে এগিয়ে থাকায় একটা সময় মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে পিএসজি।

কিন্তু চার মিনিট পরই এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নিজেদের আগের ম্যাচে আর্সেনালকে হারানো অ্যাটলেটিকো। ৭৫ মিনিটে স্প্যানিশ দলটির হয়ে গোল করেন ভিক্টর কারপিন্টারো মোলোজো। ১০ মিনিট পর সমতায় ফিরে ম্যাচ জমিয়ে দেয় তারা। ৮৬ মিনিটে সিমিওনের দলকে সমতায় ফেরান ফরাসি উঠতি তারকা এন্টোনি বার্নেড ।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচ যখন পেনাল্টির দিকে গড়াচ্ছিল। ঠিক তখনই অ্যাটলেটিকোর জয়ের দূত হয়ে দেখা দেন এক টিনেজার। যোগ করা সময়ে (৯০+২) গোল করেন ১৮ বছরের ফরাসি তরুণ ভার্জিলিয়ু পোস্তোলাচি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT