ক্রিকেট

টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ

ক্রিকেটার ঋতুরাজ মাঠে বসে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ঋতুরাজ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর মাঠে বিশ্রাম নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কব্জির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ভারতীয় ওপেনিং ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়। তিন ম্যাচ সিরিজের বাকি দুইটির জন্য মায়াঙ্ক আগারওয়ালকে তার পরিবর্তে দলে নেয়া হয়েছে। 

লক্ষ্ণৌতে হওয়া প্রথম ম্যাচে ৬২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিয়েছে রোহিত শর্মার দল। ওই ম্যাচের আগে কব্জির ব্যথার কারণে তিনি দল থেকে বাদ পড়েন।

তারপরে বিসিসিআইয়ের মেডিকেল টিম ঋতুরাজের পরীক্ষা করেছিল। এরপর তিনি এমআরআই স্ক্যান করেন এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নেন।

শনিবার বিসিসিআইয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইনজুরির থেকে সেরে উঠতে ব্যবস্থা নেয়ার জন্য ঋতুরাজ বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন।

ভারতীয় স্কোয়াড (শেষ দুই টি-টুয়েন্টির জন্য): রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, দীপক হুদা, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভূবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল,আভেশ খান, মায়াঙ্ক আগারওয়াল।

বিষয়:ঋতুরাজ মায়াঙ্ক স্কোয়াড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…