চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দলেও নেই সৌম্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। টেস্ট ও ওয়ানডে দল থেকে আগেই বাদ পড়া সৌম্য সরকার সংক্ষিপ্ত সংস্করণ থেকেও ছিটকে পড়ছেন। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সংস্করণে সহ-অধিনায়ক ও টি-টুয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে এ বাঁহাতি ওপেনারকে।

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে তিন সপ্তাহের সফরে আগামী ২৮ জুলাই ডাবলিনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। ৫০ ওভারের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মুমিনুল হক। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা পেসার তাসকিন আহমেদ জায়গা পেয়েছেন দলে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণার পর সৌম্য ও তাসকিনকে অন্তর্ভূক্তির ব্যাখ্যায় জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সৌম্যর জন্য এটা একটা সুযোগ। সে এখন দলের বাইরে আছে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে যেমনটা প্রত্যাশা করেছিলাম তা পাইনি। ২০১৯ বিশ্বকাপের দল নির্বাচনে সৌম্য আমাদের মাথায় ভালোভাবেই আছে। পর্যাপ্ত সুযোগ দিতে চাই। তাসকিনেরও সুযোগ ছন্দে ফেরার। অনেকদিন ইনজুরিতে ভুগেছে। আমাদের ভবিষ্যত পরিকল্পনায় সে ভালোমতোই আছে।’

১৫ সদস্যের দলে আছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে খেলে আসা নুরুল হাসান সোহান ও টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের দলে থাকা নাজমুল হোসেন শান্ত। বাকিরা ছিলেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে। বাদ পড়েছেন সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের স্কোয়াডে হঠাৎ ডাক পাওয়া অফস্পিনার সোহাগ গাজী।

ডাবলিনে ১ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৩ অাগস্ট থেকে শুরু টি-টুয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুলক হক সৌরভ, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মিজানুর রহমান, তাসকিন আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT