চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে সফরে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দারুণ পারফরম্যান্সে টি-টুয়েন্টি অলরাউন্ডারের শীর্ষে ফিরেছিলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে নিষ্প্রভ থেকে হারালেন সিংহাসন। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে জায়গা ছেড়ে দিয়ে টাইগার তারকা নেমে গেছেন টেবিলের দুইয়ে।

আইসিসি টি-টুয়েন্টির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২৭৫। শীর্ষের নবির পয়েন্ট ২৮৫। তিনের স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটোনের থেকে অবশ্য ৮১ রেটিং পয়েন্ট এগিয়ে সাকিব।

টি-টুয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯-এ আছেন সাকিব। ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৫৫তম স্থানে।

ছোট ফরম্যাটের ক্রিকেটে বোলারদের মধ্যে সেরা দশে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও। টাইগার বাঁহাতি পেসার দুই ধাপ এগিয়ে আছেন ৮ নম্বরে।

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা স্পিনার নাসুম আহমেদ উঠে এসেছেন ১৫তম অবস্থানে, ২৫ ধাপ এগিয়েছেন তিনি।

বোলিংয়ে শেখ মেহেদী হাসান উঠে এসেছেন ২০-এ, এগিয়েছেন ৪ ধাপ। ৩৪তম অবস্থানে পৌঁছেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেরা একশতে ৯৭-এ আছেন পেসার শরিফুল ইসলাম।

Reneta

টি-টুয়েন্টিতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার আগে মোহাম্মদ নাঈম, যদিও তার অবনতি হয়েছে, আছেন ২৪তম অবস্থানে। এই ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ২৯তম তে।

নিউজিল্যান্ড সিরিজে শেষ ম্যাচে খেলা সৌম্য সরকার ৫৫, সব ম্যাচ খেলা লিটন দাস ৬১, সেরা একশতে ঢুকে পড়া আফিফ হোসেন আছেন ৯৫তম অবস্থানে।

দল হিসেবে বাংলাদেশ আছে টি-টুয়েন্টি টেবিলের ৬ নম্বরে, ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে। এক পয়েন্ট বেশি নিয়ে সাতের অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে। শীর্ষে ইংল্যান্ড, দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড ও পাঁচে আছে সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটিম টাইগার্সবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT