চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে ৫ হাজারে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অপেক্ষার পালা চলছিল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শুরু থেকেই। প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। কিন্তু প্রথম দুই ম্যাচ মিলিয়ে করতে পেরেছিলেন ২৭। নিজের তৃতীয় ম্যাচে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পূর্ণ করলেন ৫ হাজার রান।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু কাপ দিয়েই সাকিব ফিরেছেন মাঠে। জেমকন খুলনার এ ক্রিকেটার প্রথম দুটি ম্যাচে থিতু হয়ে উইকেট বিলিয়ে আসেন। তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাইফলক ছুঁতে দরকার ছিল মাত্র ৩ রান।

আগের দুই ম্যাচে তিনে নামলেও আজ এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন সাকিব। ৫ হাজারি ক্লাবে নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার। টি-টুয়েন্টিতে ৫ হাজার রান ছুঁতে সাকিবের লেগেছে ৩১১ ম্যাচ। ব্যাট হাতে ২৮৪তম ইনিংসে পৌঁছান মাইলফলকে।

সাকিব এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এ ফরম্যাটে রানের দিক থেকে প্রথম অবস্থানে তামিম ইকবাল। এ ওপেনার ২১০ ম্যাচে ২০৯ ইনিংসে করেছেন ৫৮৬৪ রান।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও সবার চেয়ে এগিয়ে তামিম। টাইগার জার্সিতে ৭৪ ম্যাচে তুলেছেন ১,৭০১ রান। আর সাকিব ৭৬ ম্যাচে করেছেন ১,৫৬৭ রান।

Reneta

তৃতীয় অবস্থানে বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৯ ইনিংসে তার সংগ্রহ ১,৪৭৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT