চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে হাসছে মুমিনুলের ব্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

‘টেস্ট ক্রিকেটার’ তকমা তার গায়ে। টাইগারদের ওয়ানডে, টি-টুয়েন্টি দলে জায়গা পাওয়া নিয়ে আশা ছেড়ে দিয়েছেন বললেই চলে। তবে এবারের বঙ্গবন্ধু বিপিএল তাকে দেখাল নতুন আশা। ৯ ম্যাচে ৭ ইনিংস খেলেই আড়াইশ ছাড়িয়েছেন (২৬৬ রান) ঢাকা প্লাটুনের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

১২৫.৪৭ স্ট্রাইক রেটে মুমিনুলের গড় ৪৪.৩৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে থাকা তামিম ইকবাল (১১১.৬৪), মোহাম্মদ মিঠুন (১২৩.৭৫), নাঈম শেখদের (১১৫.৪৩) চেয়ে বেশি স্ট্রাইক রেট এখন মুমিনুলের।

শনিবার কোয়ালিফায়ারে ওঠার লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে মুমিনুল খেলেছেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস। খেলেছেন মাত্র ৫৯ বল। তার ইনিংসে ছিল ৪ ছয়, ৭ চার।

পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে ছক্কা মেরে মুমিনুল ফিফটি পূর্ণ করেন ৪১ বলে। ব্যাটে ঝড় তুলে পরের ১৮ বলে নেন ৪১ রান। আউট হওয়ার আগে ৭ বল বাকি ছিল। ভাগ্য পাশে থাকল হয়ত দেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সেঞ্চুরিটা চলে আসত মুমিনুলের ব্যাটেই।

জ্বরের কারণে প্রথম তিন ম্যাচ খেলতে না পারলেও পরের ম্যাচগুলিতে উত্তাপ ছড়িয়েছেন মুমিনুল। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে নেমেই করেন ফিফটি। দ্বিতীয় ফিফটি পেয়েছেন নিজের সপ্তম ইনিংসে। খেলেছেন টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস। ঢাকা পেয়েছে ২০৫ রানের পুঁজি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT