চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল ক্যারিবীয়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইংল্যান্ড

ক্রিস গেইল ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে একমাত্র টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৫৫ রানে অলআউট হয় ইংলিশরা।

টি-টুয়েন্টিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল ক্যারিবীয়রা। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে। ১৮ মাস আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ক্যারিবীয়দের বিপক্ষে হারের পর ঘরের মাঠের প্রথম সাক্ষাতেও পরাজিত ইংলিশরা।

চেস্টার লি স্ট্রিটে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় স্বাগতিক ইংল্যান্ড। মাত্র ৬.৩ ওভারে ওপেনিং জুটিতে গেইল-লুইস ৭৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন| এরপর ২১ বলে তিন চার ও চার ছয়ের মারে ৪০ রান করা গেইল আউট হয়ে যান।

দলীয় ১০৬ রানে আউট হন লু্ইস। ২৮ বল থেকে ছয় চার ও তিন ছয়ের মারে ৫১ রান করেন তিনি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ১৯ বলে এক চার ও দুই ছয়ের মারে রোভম্যান পাওয়েল করেন ২৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলস ছাড়া ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেউ সুবিধা করতে পারেননি। ১৭ বল থেকে ৮ চার ও এক ছয়ের মারে হেলস করেন ৪৩ রান। এছাড়া জোস বাটলার ৩০ ও জনি বেয়ারস্ট করেন ২৭ রান। কেসরিক উইলিয়ামস ও ক্রেইগ ব্রাথ্রওয়েট ৩টি করে উইকেট নেন।

এর ফলে চলমান ইংল্যান্ড সফরে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ জিতে নিল ক্যারিবীয়রা। এ নিয়ে দুদলের মোট ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতল ১২ বার|। আগামী ১৯ সেপ্টেম্বর দুদলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজ ইংলিশরা ২-১ ব্যবধানে জিতে নেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিশক্যারিবীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT