চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতেও ‘ফেবারিট’ বধে আশাবাদী মাশরাফি

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১০:৪৪ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ  শুক্রবার। ওয়ানডে সিরিজে ভরাডুবি হলেও টি-টুয়েন্টিতে নিজেদের ফেবারিট দাবী করছে পাকিস্তান। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মনে করেন,অভিজ্ঞতার চেয়ে তার কাছে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। জয়ের ক্ষমতা রাখে তার দলও।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে ৭টি। সবকটিতেই জয় পাকিস্তানের। দেশের মাঠে সবশেষ ম্যাচ খেলা হয়েছে গত বছর ওয়ার্ল্ড টি-টুয়েন্টির আসরে। সেবার পাকিস্তানের কাছে ৫০ রানের পরাজয় টাইগারদের। তবে এখন পরিস্থিতি ভিন্ন। ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিয়েছে মাশরাফির দল। টি-টুয়েন্টির জন্যও তৈরী টিম-বাংলাদেশ।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ‍নিজেদের জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বে টি-টোয়েন্টি খেলার রেকর্ড ঘেটে দেখলে দেখবেন যে দলের প্রথম চারজন ব্যাটসম্যান ভালো খেলে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে।

ওয়ানডে সিরিজে ভরাডুবি, ৩-০ হোয়াইওয়াশ হওয়ার পরও পাকিস্তানীদের টি-টুয়েন্টি ক্যাপ্টেন মনে করেন শুক্রবার ফেবারিট তার দলই। পাকিস্তানের টি-টুয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদী বলেন, আমরা আশাবাদী এবং ইতিবাচক যে ইনশাল্লাহ আগামী ম্যাচে  আমাদের দল ঐক্যবদ্ধভাবে খেলতে পারবে। গত তিনটি একদিনের ম্যাচে আমরা দেখেছি যে পাকিস্তানী খেলোয়াড়দের শরীরী ভাষা অনেক ইতিবাচক। বর্তমান দলটি নতুন প্রতিভার দল এবং জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী।

আফ্রিদীর দাবী অস্বীকার করছেন না বাংলাদেশ ক্যাপ্টেন। বলেছেন অভিজ্ঞতার চেয়ে পারফরম্যান্সই আসল। তিনি  বলেন, কখনো কখনো অভিজ্ঞতা থাকলেও পারফরম্যান্সের বিকল্প কিছু নেই। অভিজ্ঞতা এই অল্প ওভারের খেলায় খুব একটা বিবেচিত হয় না।

শুক্রবার হোম অফ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT