চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক লিটন, নতুন মুখ রিপন মণ্ডল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েষ্ট ইন্ডিজ সফরে টেস্টের পর ও ওয়ানডে সিরিজেও মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে টি-টুয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। দলে নতুন মুখ ২১ বছর বয়সী পেসার রিপন মণ্ডল।

২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন রিপন। পরে জাতীয় দলের নির্বাচকদের রাডারে জায়গা করে নেন। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার অভিষেক হয় গত বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। তিন ম্যাচে নেন চার উইকেট।

ক্যারিবিয়ানে ওয়ানডের পর টি-টুয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন। ফেরানো হয়েছে শামীম হোসেনকেও।

সেইন্ট ভিনসেন্টে আগামী ১৬. ১৮, ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এরপর দেশে ফিরে জাতীয় দলের তারকারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে অংশ নেবেন।

বাংলাদেশের টি-টুয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসস্কোয়াড ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT