ক্রিকেট

টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে সাকিব

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক অর্জন উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে অনবদ্য এক মাইলফলকে নাম লেখালেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের ম্যাচে নামার আগে ৮ রান দূরে ছিলেন রংপুর রাইডার্সের হয়ে এবারের আসর মাতানো সাকিব। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬ বলে ২৭ রান করে আউট হন সাকিব। তার ইনিংসে ছিল তিনটি চার, একটি ছয়ের মার।

সবার আগে ৭ হাজার রানের মাইফলকে পৌঁছান টাইগার ওপেনার তামিম ইকবাল। তার লেগেছিল ২৪২ টি ইনিংস। সাকিবের লেগেছে ৩৮৭ ইনিংস।

সংক্ষিপ্ত সংস্করণে সাকিব ৪৭৪ উইকেট নিয়েছেন। ব্যাটে-বলে এমন দ্যূতি ছড়ানো ক্রিকেটার এখনকার সময়ে বিরল।

 

বিষয়:টি-টুয়েন্টি মাইলফলক সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…