চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিসিবির চিনি-ডাল ৫০, তেল ৮০ টাকায় বিক্রি হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

পবিত্র রমজান মাস উপলক্ষে চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল- এই ৩টি নিত্যপণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামীকাল বুধবার থেকে ঢাকাসহ সারাদেশে এই বিক্রয় কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টিসিবি প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল লিটারপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করবে।

বাজারে এখন চিনি ৬৫ থেকে ৭০ টাকা, মোটা ও মাঝারি দানার মসুর ডাল ৭০ থেকে ৮০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ১০০ থেকে ১০৮ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

প্রত্যেক ক্রেতা ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। টিসিবির এই বিক্রি চলবে ২০ মে পর্যন্ত।

ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

Reneta

পণ্য বিক্রি নিয়ে কোনো তথ্যের জন্য ০২-৮৮৯১৬৪৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাকায় যেসব স্থানে পাওয়া যাবে
প্রেসক্লাব, সচিবালয় গেইট, মতিঝিল দিলকুশা, বাংলাদেশ ব্যাংকের সামনে, যাত্রাবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, ডিসি অফিস, শাহজাহানপুর বাজার, শ্যামলী মোড় ন্যাম গার্ডেন, গাবতলী/টেকনিকেল, বাংলা কলেজ, সাভার বাজার, খামারবাড়ি, আনন্দ সিনেমা হল (ফার্মগেট), বেগুনবাড়ি, মিরপুর-১ মাজার রোড, নন্দীপাড়া কৃষি ব্যাংক, উত্তরা/আব্দুল্লাহপুর, আদাবর/মুনসুরাবাদ, হাজী ক্যাম্প, দিলকুশা, শেওড়াপাড়া, ৬০ ফিট (ভাঙ্গা মসজিদ) মিরপুর-১০ গোলচক্কর, মিরপুর-১১, মিরপুর-২/১২, মিরপুর-১৩ দিগন্ত সমবায় সমিতি, মিরপুর-১৪, কচুক্ষেত, আনসার ক্যাম্প মিরপুর, ভাষানটেক বাজার, কালশী (ইসিবি), পলাশী ছাপড়া মসজিদ, জিগাতলা/ধানমন্ডি সরকারি কলোনী, শাহ সাহেব বাজার/আজিমপুর, বছিলা, মতিঝিল সরকারি কলোনি, শান্তিনগর বাজার, ভিকারুন্নেসা-১০ নং ইস্টার্ন হাউসিং গেইট, বেগুনবাড়ি, কারওয়ান বাজার, কোলমিলতা বাজার, ধলপুর কমিউনিটি সেন্টার, মধ্য বাড্ডা, সাতারকুল বাজার, বনশ্রী বাজার, মেরাদিয়া বাজার, মুগদা, গুপিবাগ কমিউনিটি সেন্টার, শনির আখড়া, সারুলিয়া বাজার, গুলশান ভাটারা বাজার, উত্তর বাড্ডা বাজার, সাতারকুল, রামপুরা বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, ধলপুর কমিউনিটি সেন্টার, মৌচাক, খিলগাঁও তালতলা, কাপ্তান বাজার, সোয়ারীঘাট/নবাবগঞ্জ সেকশন, রাজলক্ষ্মী/ জসিমউদদীন, উত্তরা আজমপুর, আশকোনা হাজী ক্যাম্প, ২৩০ গুদামের পেছনে, ৩৪৪/সি গুদামের সামনে, কচুক্ষেত বাজার, পান্থপথ, গোপিবাগ খোকন কমিউনিটি সেন্টার, নিপ্পন বটতলা, রায়ের বাজার, খিলখেত বাজার, টঙ্গী বাজার ঢাকা উদ্যান, শাহবাগ জাদুঘর, নিউমার্কেট, কামরাঙ্গীরচর লোহার পুল, বাবুবাজার ওভারব্রিজ, ভিক্টোরিয়া পার্ক ও নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT