২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যখন ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) অনুষ্ঠান শুরু হবে, তখন বাংলাদেশে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ছয়টা। এ দেশের দর্শকেরা পুরো আয়োজনটি সরাসরি দেখতে পাবেন স্টার মুভিজ ও স্টার মুভিজ সিলেক্ট এইচডি চ্যানেলে। সকাল নয়টা থেকে অনুষ্ঠানটি এই দুটি চ্যানেলেই পুনঃপ্রচার করা হবে। অস্কার অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার প্রাইভেট লিমিটেডের ওয়েব প্ল্যাটফর্ম হট স্টার ডটকমে। ফলাফল জানা যাবে একাডেমি অ্যাওয়ার্ডের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে, অস্কারের ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটে। আর অবশ্যই চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে।









