চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিফিনের টাকায় মাদকবিরোধী প্রচারণা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
মাদকবিরোধী

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’ দেশের তরুণদের মাদকের হাত থেকে দূরে রাখতে পরিচালনা করে যাচ্ছে মাদকবিরোধী প্রচারণা। দেশের প্রতিটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘তেতুলিয়া থেকে টেকনাফ’ নামে মাদকবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটির এক তরুণ।

দেশের প্রতিটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাখ শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে অন্য রকম এক দৃষ্টান্ত স্থাপন করেছে কাওসার আলম সোহেল। ৮ সেপ্টেম্বর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমের মাধ্যমেই সমাপ্তি হবে এ অভিযাত্রার।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’ নামের স্বেচ্ছাসেবী এক সংগঠটির ব্যানারে মাদকের পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতিকেও ‘লাল কার্ড’ প্রদর্শন করা হচ্ছে। ১৮৫ দিন ধরে সংগঠনটি পঞ্চগড় থেকে কক্সবাজারের প্রতিটি জেলাতেই আলোকিত বাংলাদেশের আওয়াজ তুলেছে সমানতালে।

Banglabid

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, প্রায় ৩ বছরের জমানো টাকা নিয়ে গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে শুরু হয় এ অভিযান। ৬ মাস পর ৬ সেপ্টেম্বরে এসে ৬৪তম জেলা হিসেবে কক্সবাজার শহরের কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের কার্যক্রম অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন।

প্রতিটি জেলায় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত রেখেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠাটি ৩টি ধাপে ভাগ করা ছিলো, প্রথমত স্কুল কলেজ শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে সকল অন্যায়কে না বলা এবং দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে হ্যাঁ বলা।

তারপর অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি কর্মকর্তা শিক্ষার্থীদের শপথ পাঠ করান। শপথ শেষে শিক্ষার্থীরা নানান সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে।

Reneta

লাল সবুজ উন্নয়ন সংঘ সংগঠনটি ২০১১ সালের ২৪ মে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম নোয়াদ্দা গ্রামে কাওসার আলম সোহেল তার জমানো টাকা ও ছোট বোন ফারজানা আক্তার সুমীর সেনা কল্যাণ থেকে বৃত্তি ও একজোড়া কানের দুল বিক্রির টাকা দিয়ে প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ ও মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে আসছেন। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

পরবর্তী

‘ভবিষ্যতে কি ঘটবে কে জানে?’

পরবর্তী

‘ভবিষ্যতে কি ঘটবে কে জানে?’

খালেদার ‘ক্যামেরা ট্রায়াল’র অভিযোগ প্রধানমন্ত্রীর প্রত্যখ্যান

সর্বশেষ

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT