চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন হওয়া উচিত টিনএজারের খাবার

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:৫২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তের বছর থেকে উনিশ বছর, এটাকেই বলা হয় টিনএজ। বয়সটা দারুণ। বন্ধুদের আড্ডা, ক্লাস, মান-অভিমান সব মিলিয়ে ভালই কাটে দিনগুলো। কিন্তু ইদানীং বেশ ঝুঁকির মুখে পড়ছে টিনএজাররা। আর তার কারণ হলো যুগের সঙ্গে তাল মিলিয়ে স্লিম হওয়ার চেষ্টা এবং ফাস্টফুড আসক্তি।

টিনএজ-এ সুস্থ থাকার জন্য চাই পারফেক্ট ডায়েট। বাড়ন্ত এই বয়সে শরীরে প্রয়োজন হয় বাড়তি পুষ্টির। এই সময়ে না খেয়ে থাকার প্রবণতা কিংবা অতিরিক্ত খাওয়া, কোনটাই স্বাস্থ্যকর নয়। জেনে নিন টিনএজারদের খাবার কেমন হওয়া উচিত সেই সম্পর্কে।

সকালের নাস্তা
সারা রাত না খেয়ে থাকার পরে সকালের নাস্তায় অবশ্যই ভারী খাবার খাওয়া উচিত। টিনএজ এর একটি ছেলে অথবা মেয়ের সকালের নাস্তায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এর উপস্থিতি থাকতে হবে। দুধের সঙ্গে সিরিয়াল, পাউরুটির সঙ্গে পিনাট বাটার এবং ডিম কিংবা রুটি বা পরোটার সঙ্গে সবজি ভাজি এবং মুরগি হতে পারে আদর্শ সকালের নাস্তা। নাস্তার সঙ্গে এক গ্লাস দুধ অবশ্যই খেতে হবে। কারণ এই সময়ে শরীরের বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হয়।

Banglabid

দুপুরের খাবার
দুপুরের খাবারে ফাস্টফুড এড়িয়ে যেতে হবে। ক্লাস থাকলেও বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে হবে। টিফিনে ভাত, সবজি, মাছ কিংবা মুরগি নিতে পারলে ভাল। যদি শুকনা খাবার নিতে হয় তাহলে মুরগির কিংবা টুনার স্যান্ডউইচ নেয়া যেতে পারে। সাথে অবশ্যই সালাদ এবং সবজি থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। কয়েকটি বাদাম থাকলে খাবারটি আরও পুষ্টিকর হয়ে উঠবে।

রাতের খাবার
রাতের খাবারেও অবশ্যই ফাস্টফুড এড়াতে হবে। কারণ দিন শেষে অতিরিক্ত ক্যালরি যুক্ত খাবারের ক্যালরি ক্ষয় হওয়ার সুযোগ থাকে না। রাতে লাল চালের ভাত কিংবা লাল চালের রুটির সঙ্গে সবজি এবং প্রোটিন জাতীয় খাবার হিসেবে মাছ কিংবা মাংস খেতে হবে।

খেয়াল রাখা জরুরী

  • টিনএজ এর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই খাবারে আয়রনের পরিমাণ বেশি থাকা জরুরী।
  • ওজন নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই চিকিৎসক এবং পুষ্টিবিদের পরামর্শ ছাড়া ডায়েট করা যাবে না। এতে অপুষ্টিতে ভোগার সম্ভাবনা আছে।
  • প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার থাকতে হবে। অনলি মাই হেলথ
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুপুরের খাবারসকালের নাস্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যার্তদের জন্য ফেসবুকের ১ মিলিয়ন ডলার

পরবর্তী

মেজবানি ভোজে শেষ ক্রিকেটারদের ঈদ

পরবর্তী
দুই ক্রিকেটার ঈদে মেজবানি ভোজের সময় হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজবানি ভোজে শেষ ক্রিকেটারদের ঈদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT